হুগলি,৬ এপ্রিল:- হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে, লকডাউন পরিস্থিতির কারণে অসহায় দরিদ্র গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এদিন সংগঠনের তরফে চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ সুপার দফতরে গিয়ে চার টন চাল ও দুই টন আলু বিতরনের জন্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা সংগঠনের সভাপতি শৈবাল মিত্র, সহ সভাপতি মোহিত ঘোষ, সম্পাদক জয়ন্ত দাস ও রাজ্য ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সহ সভাপতি সুবীর শেঠ সহ অনান্যরা। জেলায় মোট 215 টি ইটভাঁটা রয়েছে। প্রত্যেক ভাঁটার মালিকরা একত্রিত হয়ে তহবিল তৈরি করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর COVID19 এর রিলিফ ফান্ডে টাকা দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের অনান্য জেলার সংগঠন থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।
Related Articles
সাইবার জালিয়াতির হাত থেকে মানুষকে রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাদের সচেতন করে তুলতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। মিলন মেলায় ওই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিপজ্জনক সাইবার লিঙ্ক চেনানোর পাশাপাশি সেই হানা থেক কি ভাবে বাঁচা যাবে তারও হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা […]
বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলে হাজির সান্তা বেশে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।
হুগলি, ২২ ডিসেম্বর:- প্রতি বছরের মতো এই বছর ও ২৫শে ডিসেম্বর এর প্রাক্কালে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় নিজে সান্তা সেজে ঝুলিতে কেক চকলেট গিফট নিয়ে তার সমাজসেবী সংস্থা প্রকৃতির মেম্বার নিয়ে হাজির হন ওই স্কুলে। জিঙ্গেল বেল এর সুরে বাঁশি বাজানো হয়। যেহেতু স্কুলের বাচ্ছারা দৃষ্টি হীন তাই কিছুটা সেই সুরেই অনুভব করে […]
প্রধান শিক্ষিকা না করার প্রতিবাদে বিদ্যালয়ের গেটেই অবস্থান।
হুগলি, ১৮ আগস্ট:- সিনিয়র হিসেবে তিনিই প্রধান শিক্ষিকা বলে দাবি। কিন্তু অভিযোগ তাঁকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিদ্যালয়ের গেটে অবস্থান শিক্ষিকার। গত ৯ অগস্ট থেকে চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের সামনে এই অবস্থান চালাচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা কোলে ঘোষ। শুক্রবার এই নিয়েই সরগরম হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। পথচলতি সাধারণ মানুষও সেখানে দাঁড়িয়ে […]






