হাওড়া,৩ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন নভেল করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। নতুন করে কোন মৃত্যুর খবর নেই । ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিলে আজকের দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই ১২ জন মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। বেলেঘাটা আই ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকা করনা আক্রান্তের সকলেই ভাল আছেন বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন অন্য কোন কঠিন রোগ না থাকলে অধিকাংশ রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিধি মেনে চললে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলে এই রোগের প্রকোপ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে বর্তমানে ৫২ হাজারের বেশি লোক হোম কোয়ারান্টিনে রয়েছেন। তাদের অনেকেই এখন আশঙ্কামুক্ত। করোনা মোকাবিলায় রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে । কলকাতা উজেলার ৫৯ টি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ৬৭ হাজারের বেশি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট – পিপি ই, n 95 সহ সাত লক্ষ বিভিন্ন ধরনের মুখোশ এবং প্রায় ২৬ হাজার লিটার স্যানিটাইজার জেলাগুলিতে পাঠানো হয়েছে।
Related Articles
পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি মোটা, দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে।
হাওড়া,৫ এপ্রিল:- মানুষের অন্ধবিশ্বাস। পুকুরে ডুব দিলে নাকি মোটা হওয়া যায়। সেই অন্ধবিশ্বাসে ভর করে এখন দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে। বাগনানের বাঁটুল গ্রামের মোটা পুকুরে প্রায় প্রতিদিনই ছুটে আসছেন গ্রামবাসীরা। এমনকি মানুষের অন্ধবিশ্বাস এই পুকুরের জলে ডুব দিয়ে নানা রোগ থেকেও নাকি মুক্তি মিলছে। শুধু পুরুষরাই নয় মহিলারাও দলে দলে […]
নিও নর্মালে-নিউ ইয়ার , অসতর্কতার ছবি বাড়াচ্ছে আতঙ্ক।
কলকাতা , ১ জানুয়ারি:- ইংরাজী নতুন বছরেরে প্রথম দিনে নব্য স্বাভাবিকতার মোড়কে সংক্রমণের আতঙ্ককে সঙ্গী করেই নতুন বছরকে স্বাগত জনালেন রাজ্যের মানুষ। কোভিড বিধির কারণে বর্ষবরণের চেনা অনেক অনুষঙ্গে এবার ছেদ পড়েছে। সংক্রমণ রুখতে জারি হওয়া বিধি নিষেধ কার্যকর করতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। তারই মধ্যে পিকনিক, প্রমোদ ভ্রমণ, ধর্মাচরণে সাধ্যমত নববর্ষের উৎসব পালন চলছে। […]
এক ফুটের কাগজের দুর্গা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির ছাত্র।
জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর:- কাগজের এক ফিট দূগা প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির এক ছাত্র। জলপাইগুড়ি মার্চেন রোডের বাসিন্দা। নাম আদিত্য সিং। সোনাউললা উচ্চ বিদ্যালয়েল সপ্তম শ্রেণীর ছাত্র সে। মূল উপকরণ হিসেবে লেগেছে কাগজ। এছাড়াও তুলি, রং, রাংটা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করেছে এই ধরনের ছোট প্রতিমা। সময় লেগেছে দুমাস। এরপরে মাটির মূতি একটি তৈরি […]





