তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- করোনার মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। বারবার মানুষকে অনুনয়-বিনয় করা সত্বেও একশ্রেণীর মানুষ বিপদের ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন না ।এরা বুঝতে চাইছেন না যে যদি একবার এই মারণব্যাধি মহামারী রূপ নেয় তবে কিন্তু একবারে ছারখার করে দেবে সমাজকে। তারই জন্য উত্তরপাড়া পৌরসভা এবং উত্তর পাড়া থানার উদ্যোগে নজরদারি করার জন্য আকাশে ড্রোন উড়ানো হলো। এই ড্রোন উত্তরপাড়া পুর এলাকা এ এবং কোন্নগর পুর এলাকার উপর দিয়ে নজরদারি চালাবে বলা হয়েছে । এ ধরণের নজরদারীর খুব প্রয়োজন কারণ মানুষকে বলে বলে বুঝিয়ে পারা যাচ্ছে না । যেন উৎসবের আবহ চলছে। নাগরিক সচেতন মানুষ কিছুতেই বুঝতে পারছেন না এর বিপদের দিকটা। এই নজরদারীর ফলে একাধারে অনেকটা অংশ কভার করবে। পুলিশ প্রশাসন এর ফুটেজ দেখে কোথায় কোথায় জমায়েত হচ্ছে কারা জমায়েত করছে তার ছবি ড্রোন পাঠাতে থাকবে। যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন জানা গেছে আজকে এই ড্রোন নজরদারি কর্মসূচি শুরু হলো এবং আজকে একটি ড্রোন আকাশে নজরদারি চালাচ্ছে এবং আগামীকাল থেকে দুটি বা তিনটি এই ধরনের ড্রোন আকাশে উড়বে এবং নজরদারিতে তারা ব্যস্ত থাকবে ।এবং তাদের পাঠানো ফুটেজ থেকে প্রশাসন শনাক্তকরণের কাজ শুরু করবে।
Related Articles
লা লিগা-বুন্দেশলিগা ঘিরে সংশয়,করোনা পজিটিভ ৭ ফুটবলারের।
স্পোর্টস ডেস্ক,১১ মে:- লা লিগার প্রস্তুতির শুরুতেই ফের করোনার ধাক্কা। নতুন করে লা লিগার পাঁচ জন ও জার্মান বুন্দেশলিগার দুই ফুটবলারের শরীরে পাওয়া গেল মারণ ভাইরাসের উপস্থিতি। প্রশ্ন উঠতে শুরু করে দিল এই দুই লিগের ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি সোমবারই ইপিএলের ক্লাবগুলি আলোচনায় বসছে ইংল্যান্ডে নতুন করে ফুটবল শুরুর সম্ভাবনা নিয়ে। এমন একটা অবস্থাতেই জানা […]
পানিঘাটায় ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক।
দার্জিলিং,৪ ডিসেম্বর:- মিরিক ব্লকের পানিঘাটার লোহাগড় ট্রি ইস্টটেট প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ওই স্কুলেরই শিক্ষক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহের শুক্রবার যখন ওই স্কুলছাত্রী গোট ঘটনার কথা তার মাকে খুলে বলেন। এরপর ওই ছাত্রীর মা ওই স্কুলের প্রধান শিক্ষক তেসরিং দোরজে ল্যাপচাকে বলেন। […]
অবৈধ নির্মাণ না ভাঙ্গার অভিযোগে পথ অবরোধ গ্রামবাসীদের।
হুগলি, ৭ ফেব্রুয়ারি:- প্রশাসনের বিরুদ্ধে অবৈধ নির্মান না ভাঙার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি পোলবা থানার সেইয়া মোড়ের। ওই এলাকার বাসিন্দা স্বপ্না ধারার বিরুদ্ধে নিকাশি নালা বন্ধ করে অবৈধ নির্মানের অভিযোগ তোলেন স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি হাই কোর্টের নির্দেশ থাকা সত্বেও ওই নির্মান ভেঙে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদেই আজ এগারোটার পর থেকে গ্রামবাসীরা চুঁচুড়া-তারকেশ্বর ১৭ […]




