চিরঞ্জিত ঘোষ,২ এপ্রিল:- ডানকুনি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের পক্ষ থেকে এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ৬০০ গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো । সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই চরম বিপর্যয়ের সময় আমাদের বিশেষ করে যুবসমাজকে আরো বেশি করে মানুষের কাজে লাগতে হবে । সেই কথা মাথায় রেখে উত্তরণ সংগঠনের সদস্যরা নিজেদের সাধ্যমত এই সমস্ত গরিব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তারাও তাদের উৎসাহিত করেছেন। উত্তরণের সদস্যরা মনে করেন এই বিপদের দিনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে । তবেই করোনার মত ভয়াবহ ব্যাধি আমাদের সমাজ থেকে দূর হবে।
Related Articles
গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
কলকাতা,২ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ১৬ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট ৭ জন করোনা আক্রান্তের মত্যু হল। মোট আক্রান্তের সংখ্যা ৫৩। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের সদস্য চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। […]
চুঁচুড়ায় রেকর্ড গড়তে বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে ঐতিহাসিক অঙ্কন প্রতিযোগিতা।
হুগলি, ২৮ ডিসেম্বর:- হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা এবার এক অভিনব উদ্যোগের সাক্ষী হলো। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তার বিধানসভার অন্তর্গত পৌরসভা ও পাঁচটি পঞ্চায়েতের অংশগ্রহণে আয়োজিত হলো এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে পাঁচটি বিভাগে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিধায়কের মতে, প্রাথমিকভাবে ১৭০০ প্রতিযোগীর জন্য ফর্ম […]
ডোমজুড়ে বাঘের আতঙ্ক, বন দফতরের দাবি এটি বাঘরোল। পাতা হলো খাঁচা।
হাওড়া, ৩০ আগস্ট:- রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। গত তিনদিন ধরে স্থানীয় কোরলা সর্দারপাড়ায় রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভিতেও বাঘের মতো দেখতে সেই প্রাণীটির ছবি ধরা পড়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে আশপাশের কয়েকটি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন […]







