সুদীপ দাস,২ এপ্রিল:- লকডাউনের জেরে বন্ধ লাইসেন্স প্রাপ্ত দেশী ও বিদেশী মদের দোকানগুলি। যার ফলে একদিকে চরা দামে কালোবাজারে বিকোচ্ছে দেশী-বিদেশী মদ। আর অন্যদিকে যাদের পকেটে টান তারা ঝুঁকছে বেআইনি চোলাই মদের দিকে। তাই চোলাই মদের বাজারও এখন তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাওয়া চোলাইয়ের ভাটিগুলি আবার সক্রিয় হয়ে উঠছে। পাশাপাশি বহু ভাটিগুলিতে আগের থেকে উৎপাদন বাড়ানো হয়েছে। হুগলির দেবানন্দপুরের কেষ্টপুরে অবস্থিত রাধামাধবের মন্দিরের পিছনে সরস্বতী নদীর গা ঘেষে এরকমই একটি চোলাইয়ের ভাটি চলছিলো। মাটির হাঁড়িতে করে সেই চোলাই পাকানোর জন্য সরস্বতী নদীকেই ব্যাবহার করা হত। কচুরিপানায় ঢাকা সেই নদীতেই চুবিয়ে রাখা হতো মাটির হাঁড়ি। গোপনসূত্রে খবর পেয়ে আজ সেই ভাটিতেই হানা দিলো আবগারী দপ্তরের চন্দননগর ও সিঙ্গুর জেলা যৌথভাবে হানা দিলো। যদিও কোনভাবে খবর পেয়ে আগেভাগেই তল্পিতল্পা গুটিয়ে চম্পট দেয় চোলাই মদের কারবারীরা। তবে সরস্বতী নদীতে নেমে প্রচুর চোলাই ভর্তি হাঁড়ি উদ্ধার করা হয়। সেগুলিকে সেখানেই নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি নদী পারে চোলাই তৈরীর উঁনুনও ভেঙে দেওয়া হয়। এবিষয়ে চুঁচুড়ার আবগারী দপ্তরের অফিসার ইনচার্জ অভিক দে বলেন কেষ্টপুর এলাকা বেআইনী মদের ভাটিগুলির মধ্যে অন্যতম। লকডাউনের মরসুমে এইভাটিগুলির প্রতি আমরা আলাদা নজরে রাখছি। পাশাপাশি দেশী ও বিদেশী মদের কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন খবর পেলে আমরা সেইসমস্ত জায়গাগুলিতেও হানা দিচ্ছি।
Related Articles
আগামীকাল খানাকুলের বন্যা বিধস্ত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী , তারই প্রস্তুতি চলছে জোরকদমে।
মহেশ্বর চক্রবর্তী , ৩ আগস্ট:- কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জলাধারগুলি থেকে ব্যাপক পরিমানে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয়।কয়েক হাজার মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জলবন্দি মানুষদের উদ্ধার কার্যে নেমেছে কেন্দ্রীয় বায়ু সেনা থেকে শুরু করে এনডিআরএফের দল ও সিভিল ডিফেন্স। এই রখম এক ভয়ংকর বন্যা পরিস্থিতি সৃষ্টি […]
স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।
কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট […]
টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা রাজ্যে আসছে।
কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনার টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা আজ রাজ্যে আসছে। ইতিমধ্যেই তিন লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছেছে।কিছুক্ষণ আগে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেগুলিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আগামী কাল ও শুক্রবারের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা […]







