সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল পুজো মণ্ডপে মাত্র হাতেগোনা কয়েকজন উপস্থিত। তারাও আবার করোনা আতঙ্কে নির্দিষ্ট দূরত্বে বসে আছে। এই প্রসঙ্গে জয়দীপ বাবু জানান বিশ্বজুড়ে এই সামাজিক বিপর্যয়ের সময় আমি আমার বাড়ির পুজো বাজেট কমিয়ে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে তিন লক্ষ টাকা দিয়েছি। এবং মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যেন এই বিপর্যয় থেকে মুক্ত হতে পারি অতি শীঘ্রই।
Related Articles
নিউ ব্যারাকপুরে আক্রান্ত বিজেপি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
ব্যারাকপুর, ২৩ ডিসেম্বর:- আর নয় অন্যায় কর্মসূচির তদারকি করতে গিয়ে বিজেপির মন্ডল সম্পাদক সহ আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার তালবান্দা পুলিশ ফাঁড়ির উল্টোদিকে প্রগতি সংঘের পাশে। অভিযোগ, এদিন স্থানীয় প্রগতি সংঘের পাশে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে একটি পথ সভার […]
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বন্ধ বেলুড় মঠে।
হাওড়া,৩০ এপ্রিল:- আগামী ১ মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবার করোনা পরিস্থিতিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবছর পয়লা মে তারিখে রামকৃষ্ণ মিশনের ১২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেলুড় মঠ এবং বলরাম মন্দিরে কোনও অনুষ্ঠান […]
বাইকারের রহস্য মৃত্যু ,শোকের ছায়া চন্দননগরের সুরের পুকুর এলাকায়।
সুদীপ দাস, ১৯ মার্চ:- চন্দননগর সুরেরপুকুর এলাকার তরুণ যুবক ২৬ বছরের সুমন মাঝি। সকলের কাছে পরিচিত বাইক প্রেমি বা বাইক রাইডার হিসেবে। তার নিজের পালসার ২৫০ গাড়ি নিয়ে পাহাড় পর্বত অ্যাডভেঞ্চার কে জয় করাই ছিল তার নেশা।সকলের কাছে তার বাইক চালানো এবং বিভিন্ন দুর্গম স্থান অতিক্রম করে ফিরে আসায়, সে তার এলাকায় যথেষ্টই পরিচিতি লাভ […]




