তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- আজ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা পূজা । অতি প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে হয়ে আসছে মা অন্নপূর্ণার আরাধনা । এবছর কিন্তু অন্নপূর্ণা পূজার ছবিটা একটু অন্যরকম। এই ছবির প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর দিনগুলিতে প্রতিদিন দর্শনার্থী ও ভক্তদের দেওয়া হয় মা অন্নপূর্ণার প্রসাদ । কিন্তু এবছর করোনার আতঙ্কে মানুষ দিশেহারা । যার ফলে অধিকাংশ বাড়িতে এবছর অনুষ্ঠান হচ্ছে নমোনমো করে। কেবলমাত্র ঘট পুজো করে মায়ের আরাধনা সারছেন ভক্তরা। শেওরাফুলির ১০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুবীর ঘোষের বাড়িতে প্রতিবছর মায়ের আরাধনা হয় । কিন্তু এ বছর মায়ের পুজো সারা হচ্ছে নমো নমো করে । যার ফলে মন খারাপ ঘোষ পরিবারের ছোট থেকে বড় সবার। সুবীর ঘোষ জানালেন আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এবছর অনাড়ম্বরভাবে পুজো করছি। কারন আমরা সবাই জানি যে ভাবে করোনা থাবা বসিয়েছে , মানুষের উপস্থিতি বিপদ ডেকে আনবে। যার জন্যেই এবছর অত্যন্ত অনাড়ম্বর ভাবে আমাদের বাড়িতে পুজো হচ্ছে।
Related Articles
মহিলাদের ওপরে নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা ৭ ফেব্রুয়ারি:- মঙ্গলবারের পর বুধবার। রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতন ইস্যুতে বিজেপির আনা নিয়ে মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে এদিন রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। সভার প্রথমার্ধে ওই মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। মুলতুবি প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেননি। এরপরই বিধানসভায় […]
আলোর শহর চন্দননগর ।
প্রদীপ বসু , ৮ নভেম্বর:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুন্ডু, ভদ্রেশ্বর, সহ সমগ্র অঞ্চল আলোর অপূর্ব কারুকার্যে সজ্জিত হয়। পূজার এই সময়ে […]
বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও , রাত্রে জমায়েত ও বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা থাকছে পুরোমাত্রায়।
কলকাতা, ১৭ জুলাই:- করোনা জনিত বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও রাতে বাইরে বেরনো এবং জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে পুরো মাত্রায়। তারই মধ্যেল কলকাতা থেকে জেলায় কোভিড বিধি রাতে ভেঙে পানশালায় নৈশ পার্টির খবর সামনে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে যে বিধি-নিষেধ চালু রয়েছে তাকে […]





