হুগলি , ৩০ মার্চ:- শাসন যে করে, সোহাগও সে করে। এই প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা। গত কয়েকদিন ধরে লক ডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। ফলে চরম বিপাকে কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনি রঞ্জন দাস কোলকাতায় যেতে পারছিলেন না ডায়োলসিস করাতে। এরপর সিঙ্গুর থানার শরণাপন্ন হয় জামিনি বাবুর পরিবার। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ এম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সিঙ্গুর থানার পক্ষ থেকে। এরপর জামিনি বাবুকে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে ডায়োলসিস করানো হয়। অপরদিকে নালিকুলের বাসিন্দা প্রশান্ত পাল ডায়োলসিস করাতে গিয়ে লক ডাউনের ফলে আটদিন ধরে আটকে পড়েছিল হাওড়া হাসপাতালে, এদিন সেই পরিবারকেও ফিরে আসে সিঙ্গুর থানার উদ্যোগে। স্বামীদের ডায়ালিসিস করাতে পেরে খুশি দুই পরিবার। তবে তাঁদের কাতর আর্জি, পরের সপ্তাহে যেন থানার বড়বাবু তাদের জন্য পুনরায় ডায়ালিসিসে পাঠানোর ব্যাবস্হা করে।
Related Articles
রাত পোহালেই লোকাল ট্রেনের চাকা ঘুরতে চলেছে ,মিনিবাস ও অটো সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
কলকাতা, ১০ নভেম্বর:- রাত পোহালেই লোকাল ট্রেনের চাকা ঘুরতে চলেছে, তার মধ্যেই পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর সাথে বাস মিনিবাস মালিক সংগঠনের ও অটো ইউনিয়নের বৈঠক সদর্থক হয়েছে বলে জানাচ্ছেন সংগঠনের নেতারা। আগামীকাল লোকাল ট্রেন চললে বাস মিনিবাস ও অটো সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। একই সাথে বাড়তে চলেছে হলুদ ট্যাক্সির সংখ্যা। এক নজরে দেখে […]
করোনায় চিকিৎসা কাজে ব্যবহৃত সামগ্রীর উপর থেকে সব ধরণের কর তুলে নিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৯ মে:- বর্তমান পরিস্থিতিতে করোনা চিকিৎসায় যে সব সংগঠন, সংস্থা বা ব্যক্তি চিকিৎসা সামগ্রী, জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করে রাজ্যকে সহায়তা করছে রাজ্য সরকার সেইসব সামগ্রীর উপর থেকে সব ধরনের পণ্য ও পরিষেবা কর এবং শুল্ক প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে প্রধানমন্ত্রী […]
রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া, ২ নভেম্বর:- রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়। এক রূপান্তরকারী’কে মারধরে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা। ঘটনার সূত্রপাত আবাসনে জুতো রাখা নিয়ে। তা নিয়েই শুরু হয় বচসা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে রাতভর বিক্ষোভ দেখান রূপান্তরকারীরা। […]




