তরুণ মুখোপাধ্যায় ,৩০ মার্চ:- বাঁকুড়ার বিভিন্ন গ্রাম থেকে রিষড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২ জন শ্রমিক কাজ করতে এসেছিলেন। কিন্তু হঠাৎ করোনার ভয়াল থাবায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। কাজকর্ম বন্ধ হয়ে ঘরের মধ্য আটকে পড়েছিলেন । এ ব্যাপারে রিষড়ার তৃণমূল নেতা নিখিল চক্রবর্তী জানালেন লকডাউন এর ফলে মানুষজন বাড়ি থেকে বের হতে পারছেন না। এর জন্য এই অবস্থায় কাজ করতে আসা এইসব শ্রমিকরাও মহাবিপদের মধ্যে পড়েছিলেন। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের উদ্ধার করে গ্রামে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। এ ছাড়াও উদ্যোগ নেন উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি রাজু মল্লিক এবং সদস্য আলেয়া বেগম। স্থানীয় প্রশাসনের মাধ্যমে গাড়ির বিশেষ অনুমতি করানো হয়। পাশাপাশি তাদের বেশ কিছু খাবারও দেওয়া হয় যাতে রাস্তায় তারা যেন কোনো অসুবিধায় না পড়ে। এদিকে শ্রমিকরা বাড়ি ফিরে যেতে পেরে সকলকে ধন্যবাদ জানালেন । বুলবুল বারিক বলেন আমরা বাঁকুড়ার মানুষ এখানে কাজ করতে এসে আটকে পড়েছিলাম আমাদের এই দিশেহারা অবস্থার কথা জানতে পেরে বিধায়ক সুদীপ্ত রায় , নিখিল বাবু , রাজু মল্লিক , আলেয়া বেগম আমাদের বাড়ি ফেরার বন্দোবস্ত করলেন । আমরা চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকব।
Related Articles
আলুর সারের ওপর ভর্তুকি কমিয়ে রাজ্যের কৃষকদের সংকট তৈরি করল কেন্দ্র।
কলকাতা, ১৭ নভেম্বর:- ফের বঙ্গ বিরোধী পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকারের। আলু উত্পাদনে দেশের মধ্যে অন্যতম শীর্ষ স্থানে রয়েছে বাংলা। এবার আলু চাষের জন্য অপরিহার্য সারের উপর ভর্তুকি কমিয়ে রাজ্যের কৃষকদের জন্য সঙ্কট তৈরি করল কেন্দ্র। আলু সহ রবিশস্য চাষে অপরিহার্য এনপিকে ১০ঃ২৬ঃ২৬ পটাশ সার।রবি মরসুমে রাজ্যে ৬ লাখ ৭২হাজার হেক্টর কৃষি জমির জন্য ৫ লক্ষ […]
আজ প্রথম প্লে-অফ , শ্রেয়সের দিল্লির সামনে কঠিন প্রতিপক্ষ মুম্বই
স্পোর্টস ডেস্ক , ৫ নভেম্বর:- আইপিএল ২০২০-র প্রথম ফাইনালিস্ট কে হবে? সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। আর প্রথম কোয়ালিফায়ারের গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস লিগ স্টেজের শেষ পর্যায়ে এই দুটো দলের মধ্যেই ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখা গিয়েছিল। তাও আজ এই দুটো দল প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন […]
আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার জন্য নোটিশ।
কলকাতা, ১৩ অক্টোবর:- ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর অধীনে থাকা তদন্ত কমিশন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে নতুন দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। আগামী ১৮ই অক্টোবর তাকে কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চলতি বছরে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে তৎকালীন মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর […]








