তরুণ মুখোপাধ্যায় , ৩০ মার্চ:- গতকাল এ রাজ্যের আর একজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। শেওরাফুলির ওই বাসিন্দা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন । এরপরই তার করোনা টেস্ট হয় এবং পজিটিভ রিপোর্ট আসে। বৰ্তমান এ তিনি কলকাতায় চিকিৎসাধীন। জানা গেছে এই রোগীটি কয়েকদিন আগে উত্তরপাড়ার এক ডাক্তারের ক্লিনিকে এসে চিকিৎসা করিয়েছিলেন এবং এই খবর জানার পর আজকের পর উত্তরপাড়া পৌরসভার উদ্যোগে সেই ক্লিনিকটি সানিটাইজের কাজ শুরু করে এবং আশপাশের এলাকা প্রতিষেধক দিয়ে ধুয়ে ফেলা হয় । পুরপ্রধান দিলীপ যাদব পুরসভার কর্মীদের নিয়ে আজ সকালে সানিটাইজের কাজটি করেন । দিলীপবাবুর বক্তব্য যাতে অন্য কোন মানুষের মধ্যেই সংক্রামক যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমরা এই সানিটাইজের কাজ আরম্ভ করেছি এবং তার সঙ্গে সঙ্গে তিনি উত্তরপাড়া বাসীর কাছে আবেদন করছেন আপনারা আতঙ্কগ্রস্থ হবেন না আমাদের চিকিৎসকরা ২৪ ঘন্টা সজাগ আছেন । এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মযজ্ঞ চলছে। তবে
Related Articles
উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া রূপ ওমিক্রণ।
কলকাতা, ৩০ নভেম্বর:- উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন। এমত অবস্থায় রাজ্যে সরকার কোভিড বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষের চলাফেরা এবং যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। শুধু মাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে। সেই সঙ্গে সব সময় মাস্ক পরা, শারীরিক […]
লিলুয়া গুলি-কান্ডে তদন্তে পুলিশ। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ৮ জুন:- লিলুয়ার ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়ার লিলুয়ায় মৃতদেহ সৎকার নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। প্রকাশ্যেই চলে গুলি, বোমা। সেই সংঘর্ষের মধ্যেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হন লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ। উল্লেখ্য, দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে […]
বরানগরে প্লাস্টিকের প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন।
উঃ২৪পরগনা, ২৭ এপ্রিল:- বরানগর পৌরসভার অন্তর্গত নপাড়া মেট্রোর সামনে এক প্লাস্টিকের প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে। ৭৬ নম্বর একে মুখার্জি রোড একটি ইন্ডাস্ট্রিয়াল আছে সেই এরিয়ার মধ্যে দোতলা এবং তিনতলা দীর্ঘ কুড়ি থেকে 25 বছরের পুরনো প্লাস্টিক প্রিন্টিং কারখানা। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্যাকেটের উপরে প্রিন্ট করা হয়। বালাজি ট্রেডিং এখানে […]





