চিরঞ্জিত ঘোষ ,২৯ মার্চ:- করোনা ভাইরাসের থাবা এবার হুগলি জেলায়।আরও এক নভেল করোনাভাইরাসে সংক্রানিত ব্যক্তির খবর মিলল রবিবার রাত দশটায়। শ্যাওড়াফুলির বাসিন্দা ওই ব্যক্তি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই নিয়ে রবিবার সন্ধেয় তিন জন আক্রান্ত হওয়ার খবর মিলল। এই নিয়ে এ রাজ্যে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১। সূত্রের খবর, কয়েক দিন ধরেই জ্বরে ও শ্বাসকষ্টে ভুগছিলেন ৫৯ বছরের এই ব্যক্তি। কোনও ট্র্যাভেল হিস্ট্রি এখনও মেলেনি তাঁর। জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী তিনি। ১৬ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। ২১ তারিখ কমে যায়। ফের ২২ তারিখ জ্বর আসে। বাড়তে থাকে অসুস্থতা। ২৮ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের আতঙ্ক বাড়িয়েছে আরও একটি তথ্য। গত কয়েক দিন কাজের জন্য ট্রেনে করে দুর্গাপুরে যাতায়াত করেছেন তিনি। ফলে কত মানুষ যে তাঁর সংস্পর্শে এসেছে, তা খুঁজে বার করা কার্যত অসম্ভব হয়ে গেল।এই ঘটনা সামনে আসতেই চিন্তায় শেওরাফুলির মানুষ।
Related Articles
নিপা রোগীর খোঁজ মিলল।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- ডেঙ্গি, ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই রাজ্যে এবার নিপা ভাইরাসে আক্রান্ত রোগীরও খোঁজ মিলল। এই ভাইরাসে আক্রান্ত মঙ্গলকোটের এক বাসিন্দাকে বর্তমানে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর জ্বর সহ অন্যান্য উপসর্গ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল এবং পরে বেলেঘাটা আইডি-তে রেফার করা হয়। আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য […]
চতুর্থ দফার ভোটে বহু আসনে মহিলারাই নির্ণায়ক, বলছে নির্বাচন কমিশনের হিসাব
কলকাতা, ৭ এপ্রিল:-রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে বেশ কয়েকটি আসনে মহিলা ভোটদাতারা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন।আগমী শনিবার চতুর্থ দফায় ভোট গ্রহণ হতে চলা দক্ষিণ ২৪ পরগণার ১১টি বিধানসভা আসনে মোট ভোটদাতার সংখ্যার নিরিখে মহিলা ভোটদাতাদের সংখ্যা পুরুষ ভোটারদের তুলনায় বেশি।৬টি বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা উত্তর ও বেহালা দক্ষিণে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা […]
ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ।
হাওড়া, ১৮ এপ্রিল:- ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। এদিন তাঁর প্রচারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। আমতা বিধানসভা এলাকার সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া পশ্চিম পাড়ার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষের দাবি, কয়েক মাস ধরে তাঁদের এলাকার একমাত্র কল খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এর জেরে এই দাবদাহে দীর্ঘদিন […]





