সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- তিন মাস বয়স থেকেই হাসপাতালের মুখ দেখছে ছোট্ট নীল, কারণ এই ছোট্ট বয়স থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত মগরার সুকান্তপল্লীর নয়ন মিস্ত্রি ও মুক্তা মিস্ত্রির একমাত্র পুত্র নীল মিস্ত্রি। তিন মাস বয়স থেকেই এই রোগের কারণে রক্ত নিতে তাদের ছুটে যেতে হতো কলকাতার পি জি তে। সেই মতন এই মাসেও রক্ত নেওয়ার দিন ছিল এই কদিন আগেই, কিন্তু হায়রে কপাল , দেশজুড়ে লকডাউনের ফলে আর কলকাতা যাওয়া হয়নি নীলের। তারপর থেকেই মগরা ও তার আশেপাশে যত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাতে রক্তের খোঁজ শুরু করেন পিতা নয়ন মিস্ত্রি, কিন্তু লকডাউন এর জন্য শুন্য ব্লাডব্যাংক,সব জায়গা থেকেই নিরাশ হয়ে ফিরতে হয় তাদের।
হঠাৎই মুখ তুলে চান উপরওয়ালা ,মগরা ২নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক জানতে পারেন B+ রক্ত খুঁজছেন এই দম্পতি, নিজের রক্তের গ্রূপের সাথে মিলে যাওয়ায় তিনি আস্বস্ত করেন দম্পতিকে যে তাদের সন্তানের জন্য তিনি রক্ত দেবেন। সেইমতন আজ মগরা বিডিও-র তরফ থেকে ব্যাবস্থা করে দেওয়া হয় এম্বুলেন্স এর,যাতে করে ছোট নীলকে ও তারা পিতামাতা সহ রঘুনাথ বাবু আসেন চুঁচুড়া ইমামাবারা সদর হাসপাতালে। সেখানেই রঘুনাথ বাবুর থেকে ব্লাড ব্যাংকে সংগ্রহ করা হয় B+ রক্ত, যা আর কিছুক্ষন পরেই যাবে ১বছর ৯ মাসের ছোট্ট নীলের শরীরে। রঘুনাথ বাবুকে বারংবার ধন্যবাদ জানিয়েছেন নয়ন বাবু।Related Articles
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সংবর্ধনা শেওড়াফুলি দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজোয়।
হুগলি, ৩০ অক্টোবর:- শেওড়াফুলির দেশবন্ধু ক্লাবের সদস্যরা এবং বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল তথা জয় হিন্দ বাহিনীর হুগলি জেলা সভাপতি সুবীর ঘোষের (ভাই দার) জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রশংসনীয় উদ্যোগ নিল। বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের পুজো কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পুর […]
১০৮ টি নর মুন্ডুর খুলি ধীরে ধীরে সাজানো কালী মন্দিরের মায়ের কাছে।
দক্ষিণ ২৪ পরগনা, ১৪ নভেম্বর:- মন্দিরবাজার থানা এলাকায় দক্ষিণ বিষ্ণুপুর মহা শ্বশান এক সময়ে ঘন জঙ্গল এ ঘেরা ছিলো। বহু প্রাচীন কালের কথা বিষ্ণুপুরের এই মহা শ্বশানে কালী পূজার সময় জাগ্রত শ্বশান কালীর পূজা হতো। এক সময়ে এই কালী পূজার সময় বহু দূর দুরন্ত থেকে তান্ত্রিক ও সাধু সন্যসিরা আসতো শ্বশান কালী জাগাতে। আজ থেকে […]
বালিতে নমামি গঙ্গে প্রকল্পে ছাড়া হলো প্রায় ২৫ লক্ষ মাছের চারা।
হাওড়া, ৬ মে:- ‘নমামি গঙ্গে’ কর্মসূচির মাধ্যমে মৎস্যজীবীদের স্বনির্ভরতা বাড়াতে এবং মাছের যোগান বাড়াতে মাছের চারা ছাড়া হল গঙ্গায়। এই প্রকল্পে শনিবার প্রায় ২৫ লক্ষ মাছের চারা ছাড়া হয় গঙ্গায়। এদিন হাওড়ার বালিতে গঙ্গা সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠান হয়। সহযোগিতায় ছিল আইসিএআর ও সিআইএফআরআই (কেন্দ্রীয় ইনল্যান্ড ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর […]








