তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- বৈদ্যবাটি এবং আরামবাগে আটকে পড়া মুর্শিদাবাদের নির্মাণ কর্মীরা ঘরে ফিরে যাচ্ছেন। বিধায়ক এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রীর দপ্তর। আব্দুল মান্নান জানান এই সমস্ত রাজমিস্ত্রিরা এখানে কাজ করতে এসে লকডাউন এ আটকে পড়েছেন এবং খুব অসহায় অবস্থার মধ্যে ছিলেন। তাদের বাড়ি যাবার কোন রকম সুযোগ হচ্ছিল না, ওরা যখন আমাকে এই কথা বলে, আমি তখন মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করি ।সেখান থেকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলি সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একটি সরকারি বাসের বন্দোবস্ত করেন। আজ সকালে সেই বাসে করে ৬৫ জন শ্রমিক তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন । এজন্য মান্নান সাহেব অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অদিকারী কে ।এদিকে এদিন সকালে হুগলির বৈদ্যবাটি থেকে একটি সরকারি বাস এই সমস্ত নির্মাণ শ্রমিকদের নিয়ে জঙ্গিপুরের দিকে রওনা দিয়েছেন এবং জানা গিয়েছে আরেকটিবার বাস আরামবাগ থেকে তারা মুর্শিদাবাদে যাবেন সে ব্যবস্থা করেছেন রাজ্য সরকার । এই ব্যাবস্থায়আটকে পড়া শ্রমিকরা সব পক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন।
Related Articles
আটকে পড়া মালদহের শ্রমিকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,১০ মে:- দেশজুড়ে লকডাউনের জেরে হায়দ্রাবাদে অসহায় অবস্থায় আটকে ছিলেন স্ত্রী, সন্তান সহ মালদহের শ্রমিকরা। এদের আর্থিক পরিস্থিতি ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হতে থাকায় এরা শেষমেশ পায়ে হেঁটেই মালদহে ফেরার সিদ্ধান্ত নেন। হেঁটে তেলেঙ্গানা পর্যন্ত এসে তাঁরা পুলিশের সহায়তায় একটি বাস ভাড়া করে চলে আসেন বাংলার সীমান্তে। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে এরা চলে […]
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযের মুকুটে যোগ হল আরেকটি পালক।
কলকাতা, ৩০ জুন:- মৌলানা আবুল কালাম আজাদ প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। এবারের পুরস্কারটি এল আন্তর্জাতিক স্তর থেকে। এটি হল ই- এসেসমেন্ট পুরস্কার। বেস্ট সামেটিভ এসেসমেন্ট প্রজেক্ট পুরস্কার ২০২২। সারা পৃথিবীর ৪৫টি মনোনয়নের তালিকা থেকে চূড়ান্ত তিনটি মনোনয়নকে বেছে নেন বিশেষজ্ঞরা। তার মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি […]
আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা।
কলকাতা, ১৭ জুন:- আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই মাসের প্রথম দিকেই বইমেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বর্তমান করণা আবহে আত্মশাসন বা কার্যত লকডাউন এর মেয়াদ 30 শে জুন পর্যন্ত বেড়ে যাওয়া এবং ঘোর বর্ষাকালে বইমেলার আয়োজন করা নিয়ে কর্তৃপক্ষ রয়েছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানিয়েছেন। তিনি বলেন […]




