তরুণ মুখোপাধ্যায়,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল করে দেয়।সেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনেন জনতা। পুলিশ সূত্রে খবর, যাতে রেশন কিংবা মুদিখানার দোকানের সামনে কেউ একসঙ্গে জটলা বেধে না থাকতে পারেন তাই এই উদ্যোগ।এর প্রধান উদ্দেশ্য যাতে করোনা ভাইরাস একজনের থেকে আর একজনের শরীরে প্রবেশ করতে না পারে।
Related Articles
নিকাশির সমস্যা , হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে স্থানীয়দের অবরোধ।
হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- নিকাশির সমস্যা নিয়ে হাওড়া পুর এলাকার ২১নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আজ সকালে অফিস টাইমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুরসভাকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। নর্দমা উপচে নোংরা জল জমছে রাস্তায়। ম্যানহোলের জল উপচে ঢুকছে ঘরে। ঘরের মধ্যে নর্দমার নোংরা জল ঢুকছে। এই অবস্থায় বসবাস করা […]
মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে হাওড়ায় আক্রমণ দিলীপের, পাল্টা কটাক্ষ অরূপের।
হাওড়া, ৩০ মার্চ:- রামনবমীর অনুষ্ঠানে হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে আক্রমণ দিলীপের। দিলীপ ঘোষ উচ্ছৃঙ্খল লিডার বলে পাল্টা কটাক্ষ অরূপের। মুখ্যমন্ত্রী কতটা হিন্দুত্ববাদী তা বোঝা যায় তার সিদ্ধান্তে। বৃহস্পতিবার হাওড়ায় এক রামনবমী কর্মসূচিতে যোগ দিয়ে এমনই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত এবার রামনবমীতে রাজনৈতিক তরজা অব্যাহত বঙ্গ রাজনীতিতে। এদিন […]
রেলের আবাসন ভাঙতে আসা কর্মীদের ধাওয়া বিধায়কের ।
হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- দিন কয়েক আগেই উচ্ছেদ করতে এলে আরপিএফ-কে দা-বটি নিয়ে তাড়া করার নিদান দিয়েছিলেন তিনি। রবিবার ব্যান্ডেল লোকোপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমত ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের সেই বিধায়ক অসিত মজুমদার। তেড়ে ছুটলেন ভাঙার বরাত পাওয়া সংস্থার কর্মীরাও। বয়সের ভারে কয়েকজন দৌড়তে না পারায় ধরে ফেললেন বিধায়ক। চরম ধমক দিয়ে তাঁদেরকে তাড়ালেন […]





