হুগলি,২৫ মার্চ:- একাধারে যখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইন ভাঙার ঘটনা। বুধবার তেমনি চিত্র দেখা গেল হুগলির ডানকুনিতে ।জাতীয় সড়কের উপরে বিনা কারণে বহু যুবককে মোটরবাইক নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। এদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তিস্বরূপ কান ধরে উঠ বস করানো হয়। পুলিশের বক্তব্য বারবার বলা ও সতর্ক করা সত্ত্বেও যখন মানুষ জন নিষেধ মানছেন না এবার প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যাবস্থা নেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
ডজনে হাফ পরিবর্তন , হুগলিতে নাম ঘোষণা পুর প্রধানদের।
হুগলি, ১৪ মার্চ:- এক ডজন পুরসভার মধ্যে ৬ টি পুরসভায় নতুন চেয়ারম্যান ও ৬ টি পুরসভায় পুরনো চেয়ারম্যান করে দলে ভারসাম্যের বার্তা দিল তৃণমূল। শীর্ষ নেতৃত্বের ঘোষণা অনুয়ায়ী সোমবার সন্ধ্যায় জেলা নেতৃত্ব এক ডজন পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করে। একমাত্র ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যানের নাম জানানো হয়নি। তবে কিছু কিছু পুরসভায় চেয়ারম্যান […]
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগে থানার সামনে বিক্ষোভ অটো চালকদের।
হাওড়া, ২৪ জুলাই:- প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন অটো চালকরা। গায়ের জোরে বেশ কিছু অটোকে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাওড়া পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুবীর রাউতের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলেছেন অটো ইউনিয়নের সদস্যরা। লিলুয়ার ভট্টনগর স্ট্যান্ডে নতুন অটোকে জায়গা দেওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। এই ঝামেলা শুরু হয়েছে গত তিন […]
হাওড়ার বিভিন্ন ব্লকে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি ও সেস পুল ভ্যান প্রদান জেলা পরিষদের।
হাওড়া, ২৯ নভেম্বর:- প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের ১১ দিনের মধ্যেই হাওড়া জেলার বিভিন্ন ব্লকে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি ও সেস পুল ভ্যান প্রদান করলো হাওড়া জেলা পরিষদ। সোমবার দুপুরে হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লকে ১৪টি অ্যাম্বুলেন্স, ৫টি শববাহী গাড়ি, ২টি সেস পুল ভ্যান তুলে দেওয়া হয় ব্লকের বিডিওদের হাতে। সবুজ পতাকা উড়িয়ে […]





