কোচবিহার,২৪ মার্চ:- জনতার ভিড় এড়াতে শীতলখুচি জুড়ে কড়া নিরাপত্তা ব্লক প্রশাসনের। শীতলখুচি এলাকার বিভিন্ন ছোট ছোট বাজার গুলোতেও পুলিশি নিরাপত্তা রয়েছে। তবুও মাঝে মাঝে বাজার গুলিতে লোক সমাগমও দেখা যাচ্ছে। মানুষজন এতো জানা সত্ত্বেও তবুও তারা দলবদ্ধভাবে রাস্তায় রাস্তার মোড়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়ছে। কোন কোন বাজারে দোকানে ভিড় দেখা গেলেও প্রশাসন সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিচ্ছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধারন মানুষ স্বাগত জানিয়েছে। কেন তারা ভিড় করছে, কেনই বা চায়ের দোকান খোলা, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। অকারণ ভিড়ের এই অবস্থা চলতে থাকলে বিরাট বিপদ অপেক্ষা করছে। যদি এরকম হয়ে থাকে তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠতে পারে তাই জনগণের কাছে বার্তা নিজে বাঁচো অপরকে বাঁচতে সাহায্য করেন। যাদের সর্দি জ্বর এর উপসর্গ দেখা যাচ্ছে তাদের অতি শীঘ্র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্তরের প্রশাসন আবেদন জানিয়েছে।
Related Articles
পানিহাটি থেকে থেকে কলেজ স্কয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা।
উঃ২৪পরগনা, ১৯ অক্টোবর:- আরজি করের নির্যাতিতা তিলোত্তমার সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে পর্যন্ত ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তারা জানালেন ‘আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভালই লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত। বিচারের আশায় আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সিবিআই ও […]
হাওড়ায় আগুন।
হাওড়া , ২৯ মে:- শুক্রবার সকালে হাওড়ার দাশনগরের বালিটিকুরি কালিতলায় একটি ওষুধের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় পৌনে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ এবং […]
ভয়ঙ্কর করোনার সমানে বাঙালির নব বর্ষ জয়ী।
প্রদীপ সাঁতরা,১৪ এপ্রিল:- খাতায়-কলমে বাঙালি জীবনে আজ পয়লা বৈশাখ। পুরনো পঞ্জিকার শেষ পাতা তাই বলে গেল। নতুন পঞ্জিকা কি সেভাবে দেখা হয়েছে বাঙালির ? পঞ্জিকা পুঁথির কথা এখন আর ভেবে কী লাভ! গোটা দেশ এখন শুনশান লক ডাউন এ। পৃথিবী সহ সারা বাংলার একই চিত্র৷ আজ, মঙ্গলবার পয়লা বৈশাখ। বাঙালির জীবনে হালখাতা, চৈত্রের চড়ক মেলা, […]









