হুগলি,২৩ মার্চ:- মুখ্যমন্ত্রী ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা সচেতনতায় রাস্তায় নামলো বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । মানুষকে সচেতনতা মূলক প্রচারপত্র দেবার পাশাপাশি মাস্কও বিলি করলেন বিনামূল্যে। এবং মানুষকে আসস্ত্ত করতে বলেন কোনো গুজবে কান দেবেন না। যেকোন পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর এর পাশাপাশি তিনিও যে সর্বত্র মানুষের পাশে থাকবেন সেটাও জানিয়ে দেন। ২৪ ঘন্টাই তৃণমূলের কর্মীরা মানুষের পাশে থাকবেন বলেও সুবির বাবু জানান। পাশাপাশিবিদেশ সহ ভীন রাজ্য থেকে আসা ব্যাক্তিদের সনাক্তকরনের পাশাপাশি এলাকায় সতর্কীকরণ করতে সকাল থেকে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার পক্ষ থেকে মাইকিং করার কাজ শুরু হয়েছে। ঘোষণা করা হচ্ছে, বিদেশ থেকে আসা সমস্ত ব্যাক্তিরা নিকটবর্তী স্বাস্হ্যকেন্দ্রে গিয়ে চিকিত্সকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করা ও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
Related Articles
অবিরাম বৃষ্টিতে জলবন্দি ব্যান্ডেল।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- অবিরাম বৃষ্টি জলবন্দি ব্যান্ডেল। রাস্তা উপচে জল ঢুকেছে বাড়িতে।তিনদিন ধরে হয়ে চলা বৃষ্টিতে জলবন্দি হয়ে পরেছে হুগলি চুঁচুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড, সুভাষ নগর, সারদা পল্লী, লোকোপাড়া, কৈলাশনগর, ক্যান্টিন বাজার, কোদালিয়ার একাংশে এবং ব্যান্ডেল স্টেশন রোডের মানুষ। দোকানের ভিতরে জল ঢুকে যাওয়ায় দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিতে […]
নগদ টাকা খরচের ক্ষেত্রে মেয়র ও চেয়ারম্যানদের হাত-পা বাঁধতে চলেছে নবান্ন।
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।এর আগেই রাজ্যের বিভিন্ন দফতরের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত দফতরের আয় ব্যয়ের ওপর প্রশাসনের শীর্ষ স্তর থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্যের ৭টি পুরনিগম এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে ক্ষমতা […]
হাওড়ার আবাসনে একাধিক ফ্ল্যাটে দু:সাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
হাওড়া, ৫ আগস্ট:- থানা এলাকার রাজবল্লভ সাহা লেনের একটি আবাসনে একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। তালা ভাঙার ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটলেও আবাসনের একাধিক ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে লুটপাট। নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার […]






