সোজাসাপটা ডেস্ক , ২০ মার্চ:- অবশেষে দীর্ঘ সাতবছর পর ফাঁসি হয়ে গেল নির্ভয়ার চার খুনি-ধর্ষকের। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় দিল্লির তিহার জেলে মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় সিংকে একইসঙ্গে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বরডিসেম্বরের ঘটনা। দিল্লিতে নির্ভায়কে চলন্ত বাসে ধর্ষণ করে খুন করেছিল । মোট অপরাধী ছিস ৬ জন। একজন নাবালক বলে ছাড়া পায়, আরো একজন জেলেই আত্মহত্যা করে। ফাঁসির আধঘণ্টা পর্যন্ত দেহগুলি ঝুলিয়ে রাখার পর চারজনকেই মৃত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। চারজনের দেহ নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্য়ায় হাসপাতালে। সেখানে তাদের দেহের ময়নাতদন্ত হবে। জানা গিয়েছে, ওই চারজন ফাঁসির আগে তাদের কোনও শেষ ইচ্ছার কথা জানায়নি।
Related Articles
চুঁচুড়ায় পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ আইনজীবীদের
হুগলি, ৭ অক্টোবর:-মঙ্গলবার চন্দননগরে রঙ্গোলি উৎসবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চন্দননগর মহকুমা আদালতের আইনজীবীদের মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় বুধবার চন্দননগর থানায় অভিযোগ দায়েরের কথা ছিল আইনজীবীদের। আইনজীবীদের অভিযোগ, এদিন সকালেই ওই আদালতের বরিষ্ঠ আইনজীবী শৈলেন বড়ের হরিপালের বাড়িতে চড়াও হন শ’খানেক দুষ্কৃতী। অভিযোগ হলে তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে […]
মানুষের রায়ে আটকে গেলো বিজেপি হাওয়া , রাজ্যে বইছে সবুজ ঝড়।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফল কে কেন্দ্র করে সারা ভারত জুড়ে রাজনৈতিক মহলে এক রূদ্ধ স্বাস প্রতীক্ষা ছিল কারন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা থেকে রাজ্যের বলতে আরম্ভ করেছিলেন এই নির্বাচন আগামী একুশের রাজ্যের বিধান সভা নির্বাচনে ক্ষমতাসীন তৃন মূলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেমিফাইন্যাল হিসাবে পাখীর চোখ বলে ঝাঁপিয়ে পড়ে ছিলেন […]
প্রয়াত কিংবদন্তি ফুটবলার সনৎ শেঠ।
উঃ২৪পরগনা, ২৪ ডিসেম্বর:- প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তি ফুটবলার সনত শেঠ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩২ সালে পানিহাটি টি এন ব্যানার্জি রোড এর এই বাড়িতেই জন্ম হয় তার। তারপর পড়াশোনা খেলাধুলার মধ্যে দিয়ে বেড়ে ওঠা সনত শেঠের। ফুটবল অন্তপ্রাণ ছিলেন সনদ বাবু। কলকাতার তিন বড় ক্লাব সহ দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। আজ সকাল […]










