তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে করোনার ভয়াবহ বিপদ রুখে দাঁড়াতে হবে। সরকার এর বিরুদ্ধে যেমন একদিকে সচেতনা বারবার চেষ্টা করছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগ তাদের পরিকাঠামো দিয়ে কিভাবে রোখা যায় তার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সন্ধেয় রিষড়া পৌরসভার পক্ষ থেকে এখানকার পশ্চিম রেলপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরপ্রধান বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হলো । তার সঙ্গে সঙ্গে এখানকার প্রত্যেকটি পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল করোনা প্রতিষেধক মাস্ক । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেন পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে এই মারণ রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করছে। তার আশা রিষড়াবাসী এই অভিযানে এগিয়ে আসবেন এবং তারা মানুষকে সচেতন করবেন এবং নিজেরা সুস্থ থাকবেন এই ভয়াবহ মরণ রোগ থেকে। এদিনের অভিযানে পুরপ্রধানের সঙ্গে সমস্ত পুর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related Articles
বিজেপি যুব মোর্চার বিক্ষোভকে ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়।
হুগলি, ২ ডিসেম্বর:- বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা।অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পুলিশ কর্মিদের ঠেলে সরিয়ে দেয় মহিলা বিজেপি কর্মিরা। কল্যানীতে আক্রান্ত বিজেপি যুবমোর্চার নেতা মিহির বিশ্বাস,বিক্ষোভ অবরোধ চুঁচুড়ায়। নদীয়ার কল্যানীতে গতকাল বিজেপি যুব মোর্চার নেতা মিহির বিশ্বাস আক্রান্ত হন। তার তৃনমূল দুষ্কৃতিরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ বিজেপির।এর প্রতিবাদে আজ হুগলি যুব মোর্চার […]
বিতাড়িতদের জায়গায় কারা? অপেক্ষা ২১ দিনের।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- আদালতের নির্দেশে চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের জায়গায় নতুনদের নিয়োগ প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার জানিয়েছেন, ওয়েটিং লিস্ট থেকেই ১,৯১১টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। তিনি জানান, এই শূন্য পদগুলিতে কাদের নিয়োগ করা হবে, তা জানা যাবে তিন সপ্তাহের মধ্যেই। হাইকোর্টের […]
মন্ত্রিসভার অনুমোদনের পরেও নতুন নিয়োগে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ মে:- মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পরেও পদ্ধতিগতভাবে নতুন নিয়োগে দেরি কেন হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবার কিছু না কিছু পদ সৃষ্টির বা নতুন নিয়োগের অনুমোদন দেয় মন্ত্রিসভা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় শূন্যপদ পূরণে অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিনের বৈঠকে ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব […]









