পূর্ব বর্ধমান,২০ মার্চ:- করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমানের মেমারিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অর্পিতা পাল নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক খবর পোস্ট করা হয়। যার জেরে জনমানসে প্রভাব পড়ে । স্থানীয় এক ব্যক্তি ইদ্রিস আলী দফাদার এর এই অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগে কর্মরত ব্যক্তি শম্ভুনাথ পান কে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের মুচিপাড়া এলাকায় । আগামীকাল তাকে পেশ করা হবে বর্ধমান আদালতে ।
Related Articles
১৫ দিনের জন্য কাজ হারালেন বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের সিংহভাগ শ্রমিক।
হুগলি, ৯ ডিসেম্বর:- হুগলি জেলায় বেশ কয়েকটি জুট মিল রয়েছে। তার মধ্যে অন্যতম বাঁশবেড়িয়ার এই গ্যাঞ্জেস জুট মিল। এখানে এই কারখানাটি খাতায় কলমে দুটি অংশে বিভক্ত। সেই দুটো অংশে প্রায় ৬০০০ এর বেশি শ্রমিক কাজ করেন। গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড এ সিংহভাগ শ্রমিকই অস্থায়ী। সম্প্রতি মিল কর্তৃপক্ষ মালের বরাত নেই এমনকি গোডাউনে উৎপাদিত সামগ্রী মজুত […]
সিট এর সহায়তায় ১০ আইপিএস বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে কলকাতা হাইকোর্টকে সহায়তা করতে গঠিত সিট-কে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার আরও ১০ জন আইপিএস আধিকারিককে দ্বায়িত্ব দিয়েছে। রাজ্যকে মোট পাঁচ ভাগে ভাগ করে দু’জন করে আইপিএস-কেপ্রতিটি ভাগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।প্রতিটি জোনে ২ জন করে অফিসার থাকবেন। এর মধ্যে হোডকোয়াটার্সের দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি রেল সোমা […]
লোকাল ট্রেন চালুর আগে প্রস্তুতি চলছে হাওড়া স্টেশনেও। জীবাণুমুক্ত করা হচ্ছে স্টেশন চত্বর।
হাওড়া , ৯ নভেম্বর:- কোভিড পরিস্থিতিতে কয়েক মাস বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফ থেকে সোমবার হাওড়া স্টেশনে সকাল থেকে স্যানিটাইজার করা হচ্ছে। ট্রেনের কামরা থেকে শুরু করে স্টেশন চত্বর সর্বত্রই জীবাণুমুক্ত করার কাজ চলছে।পাশাপাশি লোকাল ট্রেন চালানোর আগে টিকিয়াপাড়া কারশেডেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হয়। হাওড়া […]





