হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য প্রায় শতাধিক আইসোলেশন বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এবিষয়ে পুরসভার কমিশনার কোনও মন্তব্য করতে রাজি হননি।
হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, গত কয়েকদিন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে প্রায় ১০০টি বেড থাকছে। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। অন্যদিকে, উত্তর হাওড়ার গোলাবাড়ির এক বাসিন্দা হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর। তাঁকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।গত এক তারিখ নিউইয়র্ক থেকে তিনি দেশে ফিরেছিলেন। এরপর বেঙ্গালুরু যান। জ্বর, সর্দির উপসর্গ থেকে অসুস্থ বোধ করায় বুধবার তিনি নিজেই হাওড়া জেলা হাসপাতালে আসেন। সেখান থেকে তাঁকে সত্যবালা আইডি হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। তবে, সরকারিভাবে এই খবর জানা যায়নি।Related Articles
আমফান দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদ থেকে অপসারণের দাবিতে এবার ব্লক অফিসে বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া , ৩০ জুলাই:- আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতিতে দল থেকে সাসপেন্ড তৃণমূল নেতা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষকে পদ থেকে অপসারণের দাবিতে এবার ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । চলতি মাসের ১০ তারিখ তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা সদর সভাপতি অরূপ রায় সাংবাদিক সম্মেলন করে এই জয়ন্ত ঘোষকে সাসপেন্ডের কথা ঘোষণা করেছিলেন । […]
হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে রক্তদান শিবির। রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা।
হাওড়া, ২৫ মে:- হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট কাটাতে এবার এগিয়ে এলেন রেল পুলিশের কর্মীরাও। বুধবার হাওড়া জিআরপি থানার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জিআরপি কর্মীরা সহ মোট ৬৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া […]
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হনুমান।
হাওড়া,৪ জানুয়ারি:- রাস্তার ইলেকট্রিক পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি হনুমান। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বালিটিকুরি শেঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটি একটি পেয়ারা গাছে বসেছিল। এরপর সে রাস্তা পেরিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তার উপর দেহটি ছিটকে পড়ে। এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল স্থানীয় থানাকে বিষয়টি জানান। খবর দেওয়া […]









