অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::- খেলোয়াড় জীবনে লড়েছেন অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে। কোচিং কেরিয়ারেও গোলাপের মধ্যে কাঁটা ছিল। তবে তিনি ময়দানের পিকে বন্দ্যোপাধ্যায় হলেন ময়দানি লড়াইয়ে আরেক নাম। আর জীবনের শেষসময়ে এসেও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন সকলের প্রিয় প্রদীপ দা। তাঁর অবস্থা যত সময় যাচ্ছে সঙ্কট থেকে সঙ্কটজনক হচ্ছে। বহু দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন পিকে। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি আরো বেশি করে হয়। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। পিকের শারীরিক অবস্থার খবর পেয়ে দ্রুত মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস , দমকলমন্ত্রী সুজিত বসু , পিকের ভাই প্রসূন বন্দ্যোপাধ্যয়, বিদেশ বসু । চেয়ারম্যান ও কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডক্টর কুণাল সরকার বললেন, শেষ কয়েকদিন ধরেই সব রকম চেষ্টা চলছে। এমন কিছু ছিল না যা আমরা বাকি রাখিনি। আজ হটাৎ করেই প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থার মারাত্মক অবনতি হয়। ওঁর রক্তচাপ বেড়ে গিয়েছে । এই অবস্থা থেকে পুরোপুরি সুস্থ হওয়া খুব কঠিন। তাতেও আমরা আশা ছাড়ছি না। যে কোনো সময়ে যা কিছু ঘটতে পারে। আমাদের এখন শুধু প্রার্থনা করা ছাড়া উপায় নেই। নিউমোনিয়ার জেরেই প্রবাদপ্রতিম ফুটবলারের শ্বাসকষ্ট হচ্ছে। এ ছাড়া প্রাক্তন অলিম্পিয়ানের হৃদযন্ত্রেও সমস্যা আছে। তাছাড়া তাঁর জটিল স্নায়ূর রোগ অনেক পুরনো। আবেগপ্রবণ হয়ে পড়েন পিকের ভাই প্রসূন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন পিকের সব চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে।
Related Articles
পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলবে ১০ ফেব্রুয়ারী।
হাওড়া , ২৫ জানুয়ারী:- পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী থেকে বেলুড় মঠের প্রধান ফটক খোলা থাকবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে […]
হাতে খড়ির মাধ্যমে রাজ্যপালের বাংলা শিক্ষার আনুষ্ঠানিক সূচনা সরস্বতী পূজায়।
কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বাংলা ভাষার প্রতি তার অনুরাগ এবং বাংলা শেখার আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে রাজ্য সরকার তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে। আগামী ২৬ শে জানুয়ারী সরস্বতী পুজোর দিন রাজভবনে এক অভিনব হাতে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপালের বাংলা শিক্ষার আনুষ্ঠানিক সূচনা হবে। এই উপলক্ষে ওই দিন বিকেলে রাজভবনের […]
ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি হিন্দমোটরে।
হুগলি, ২ মে:- ডিম ব্যাবসায়ী কে লক্ষ করে দুষ্কৃতীদের গুলি, আহত ডিম ব্যবসায়ী রাজীব সরকার উত্তরপাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি। হুগলির উত্তরপাড়ার ঘোষপাড়া এলাকার ঘটনা। তার অভিযোগ আজ সকালে ডিমের গাড়ি থেকে মাল নামানোর সময় হঠাৎই চার দুষ্কৃতীয়া আসে তাকে ছুরি মারার চেষ্টা করে। বাধা দিতে গেলে তারা গুলি চালায়। গুলি তার পেটে লাগে। তবে রাজিব […]










