পূর্ব মেদিনীপুর,১৬ মার্চ :- করোনা সতর্কতা এ বার দিঘাতে। সতর্কতা হিসেবে দিঘায় আসা ভিন রাজ্যের পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করলো প্রশাসন একইসঙ্গে দিঘা-ওড়িশা সীমানায় বিশেষ নাকা চেকিং জোরদার করা হয়েছে । করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওড়িশা বাংলার সীমানায় দিঘা থানা ও রামনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিংয়ের সঙ্গে সচেতনতা শিবিরও চালু করেছে জেলা স্বাস্থ্য দফতর। যেসব পর্যটক ভিন রাজ্য এবং বিদেশ থেকে দিঘায় বেড়াতে আসছেন তাঁরা কোনও ভাবে ভাইরাসে সংক্রমিত কিনা সেটা পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে ,পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করে কোনও রকম কিছু পাওয়া গেলে তাঁদের জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে এবং তমলুক জেলা হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার থেকেই দিঘা সীমানায় শুরু হয়েছে এই চেকিং। নাকা চেকিং লাগাতার চলবে বলেই জানানো হয়েছে। প্রাশসন সূত্রে জানা যাচ্ছে সমস্ত বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। বিচে এক সঙ্গে একাধিক মানুষের জমায়েত নিষিদ্ধ করা হতে পারে।
Related Articles
সিপিএমের হার্মাদরা বিজেপি কে সাথে নিয়ে লোক মারছে – মুখ্যমন্ত্রী।
হুগলি , ৮ এপ্রিল:- সিপিএমের হার্মাদরা বিজেপি কে সাথে নিয়ে লোক মারছে। এর জন্য কেন্দ্রীয় বাহিনীকে আমি দোষ দেবো না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কথাতে এরা কাজ করছে, তবে আগামী দিনে সুযোগ পেলে আইনত ভাবে, রাজনৈতিকভাবে লড়বো – দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ হুগলির শ্রীরামপুরের স্টেডিয়াম মাঠে দলীয় প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় এবং অরিন্দম গুইনের […]
বন্ধ চা বাগানের বাগিচা শ্রমিকদের এক মাসের অতিরিক্ত অনুদান ফাওলাই দেবার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের বন্ধ থাকা বারোটি চা বাগানের বাগিচা শ্রমিকদের পুজো অনুদান বাবদ এক মাসের অতিরিক্ত আর্থিক অনুদান ফাওলাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ডুয়ার্সের রেডব্যাংক, সুরেন্দ্রনগর, বান্দাপানি, রায়পুরের মতো আটটি এবং দার্জিলিং পাহাড়ের কলেজ ভ্যালি, পানিঘাটা, ধতরিয়া এবং পেশোক এই চারটি বাগান রয়েছে। এর ফলে বাগানগুলোতে কর্মরত প্রায় সাড়ে সাত হাজার […]
সাত পুরসভা সহ নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুর প্রধানের বাড়িতে সিবিআই হানা।
উত্তর ২৪ পরগনা, ৮ অক্টোবর:- রাজ্যের সাত পুরসভার সহ নিউ বারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার এর বাড়িতে রবিবার সকালে CBI হানা দিল। ২০১৫ – ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান এর দায়িত্ব সহ প্রশাসকের দায়িত্বে ছিলেন। পুর নিয়োগে দুর্নীতি তদন্তে অভিযোগ আসতেই ইতিমধ্যেই নিউ বারাকপুর পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা গত ৭ জুন। এবার প্রাক্তন […]








