দ:২৪পরগনা,১৫ মার্চ :- ভারতের বৃহত্তম গঙ্গা তীর্থ সেই তীর্থ ঘিরে দেশ বিদেশ বহু জায়গা থেকে আসছে পূর্ণতা অর্জন করার জন্য সেই পূর্ণতা অর্জনের সাথে সাথে শরীরের রোগের বাসা বাঁধতে পারে তাই আগে থেকে সতর্ক হওয়ার জন্য সাগরের বিধায়ক তড়িঘড়ি মাক্স পরিয়ে দিলেন তীর্থযাত্রীদের ও নিজেদেরকে সতর্ক থাকতে বললেন ।এখন ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ৮৭পেরিয়েছে। রাজ্যর আতঙ্কের মাত্রা দিকে দিকে বাড়ছে। এবার লক্ষ্য দক্ষিন সুন্দরবনে একাধিক জায়গায় করোনা ভাইরাস রোগ সংক্রমনে আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসীদের মধ্য। বিশেষ করে বাইরে থেকে আসা গঙ্গাসাগর তীর্থযাত্রীদের মধ্য। গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরে প্রতিদিন দুই হাজারের বেশি তীর্থযাত্রী আসছেন বিভিন্ন রাজ্য থেকে ।
তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে ততপর হলো প্রশাসন । সাগরদ্বীপ বিধায়ক অরফে সুন্দরবন উন্নয়ন পর্ষদের চিয়ারম্যান বঙ্কিম চন্দ্র হাজরা এগিয়ে এলেন তীর্থ যাত্রীদের পাশে।মন্দির চত্তরে নিজের তর্তাবধানে গঙ্গাসাগর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির,কর্মাদক্ষ্য ,সভাপতি ,তৃনমূল যুবকংগ্রেস সভাপতি সহ একাধিক কর্মিদের নিয়ে মাস্ক বিতরন করেন তীর্থ যাত্রীদের হাতে। সর্তকতা করলেন বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।মন্দির চত্তরের ঘুরে ঘুরে এই কর্মসূচী করেন। জেলায় বেশির ভাগ হাসপাতালে নেই মাস্ক । সাগর গ্রামীন হাসপাতালেও একই অবস্থা। সাগর গ্রামীন হাসপাতালের বি এম ও এইচ পুলকেশ ঘোষের সঙ্গে কথা বলে তীর্থ যাত্রীদের পাশে দাঁড়ালেন বিধায়ক। নিজের ব্যাক্তিগত তহবিল থেকে একাধিক তীর্থযাত্রীদের হাতে মাস্ক পরান । সর্তকতা রাখেন তিনি।সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা বলেনতীর্থযাত্রীদের সচেতন রাখাটা বড় দায়িত্ত। যারা আসছেন তাদের ভাইরাস যাতে এলাকায় প্রভাব না পরে তারই জেরে এই উদ্দ্যোগ । তৃনমূল কংগ্রেস সর্মথকদের নির্দেশ দেন প্রতিটি জায়গায় সচেতনতা ক্যাম্প করার । যাতে করে করোনা সাগরদ্বীপকে গ্রাস না করতে পারে। তার জন্য প্রস্তুত মমতা ব্যানার্জির সরকার। ১৬ দিনের মত সরকারি বেসরকারি স্কুলের ছুটির ঘোষণা করেছেন সেই ছুটিতে অনেক পর্যটক গঙ্গাসাগর ও বকখালিতে ভিড় জমায় তার জন্য আগে থেকে সতর্ক গ্রহণ করলেন। এই মাক্স নিয়ে চলছে ব্যবসা 10 টাকার মাক্স দাম নিচ্ছে ৫০ টাকা তা নিয়ে ক্ষোভ উগরে দেয় সাগরের বিধায়ক বঙ্কিম আজরা। যারা এ ধরনের ব্যবসায় মগ্ন হয়েছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে যাতে অসহায় মানুষগুলো সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার জন্য মানুষের কাছে আমরা দায়বদ্ধ। অসহায় মানুষগুলোকে ঠেকানো যাবে না।Related Articles
রিষড়ার জয়শ্রী কটন মিলের কোয়ার্টারে আগুন।
হুগলি, ১০ মার্চ:- একটি কোয়ার্টারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন লাগার পর একটি গ্যাস সিলিন্ডার ফাটে। আগুন ছড়িয়ে পরে দশটা কোয়ার্টারে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো দমকল ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছায় রিষড়া ও শ্রীরামপুর […]
বেলুড় স্টেশনের টিকিট কাউন্টারের মিটার ঘরে আগুন।
হাওড়া,২৫ জানুয়ারি:- আজ সকাল ৯টা নাগাদ বেলুড় স্টেশনের টিকিট কাউন্টারের মিটার ঘরে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মিটার বক্সে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। টিকিট কাউন্টারে আগুন লাগার ফলে বেশ কিছুক্ষণ টিকিট পরিষেবা বন্ধ ছিল। লম্বা লাইন পড়ে যায় কাউন্টারে পরিষেবা ব্যাহত হবার জন্য। […]
বাংলায় মুখ্যমন্ত্রীই সবাইকে বেইমানি শিখিয়েছেন , বিস্ফোরক সাংসদ অর্জুন সিং
ব্যারাকপুর , ২০ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবাইকে বেইমানি শিখিয়েছেন একমাত্র মমতা বন্দোপাধ্যায়। রবিবার দুপুরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাছাড়াও এদিন হাজির ছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদ সাংবাদিকদের বলেন, মেদিনীপুরে যোগদান […]







