হুগলি,১৪ মার্চ :- সিনেমায় অভিনয়ের সুযোগের নামে টাকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ভূয়ো রাজ চক্রবর্তী। ঘটনার ন’দিনের মাথায় গ্রেপ্তার করা হলো তাকে। ঘটনাপ্রসঙ্গে জানা যায় মধ্যমগ্রামের বাসিন্দা অর্পিতা দাসের সাথে বাংলা সিনেমার নামজাদা প্রযোজক রাজ চক্রবর্তীর নাম করে ফেসবুক চ্যাটে যোগাযোগ হয় এক যুবকের। অর্পিতা দাসের কিশোরী মেয়েকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবে বলে জানায় ভুয়ো রাজ চক্রবর্তী। অর্পিতাদেবী সাতপাছ না ভেবে প্রতারকের কথা মতো গত ৫ই মার্চ চুঁচুড়া কোর্ট বারান্দায় এসে ৫৫ হাজার টাকা তুলে দেয় ওই যুবককে। তারপরই চম্পট দেয় প্রতারক। পরে বুঝতে পেরে সেদিনই চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে অর্পিতা দেবী। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে বর্ধমান জেলার মেমারি থেকে ভূয়ো রাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় তার নাম সুভাষ দাস(২৮)। সে রাজ চক্রবর্তীর নাম করে ইতিমধ্যেই বহু মহিলাকে সিনেমায় নামার প্রলোভন দেখিয়েছে। সুভাষের কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও বহু সিম কার্ড এবং নগদ ২০,৫০০ টাকা উদ্ধার হয়েছে। অর্পিতা দেবী পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
Related Articles
রিষড়ার জগদ্ধাত্রীতে অত্যাধুনিক বুলেট ক্যামেরা পুলিশের।
হুগলি, ৩১ অক্টোবর:- করোনা আবহে দুর্গাপুজোর আদলেই রিষড়ায় জগদ্ধাত্রী পুজো করার প্রস্তুতি নিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। গত ২৬ তারিখ থেকেই রিষড়া থানার পুলিশ অনলাইনের মাধ্যমে বারোয়ারি গুলিকে অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও, স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে পুজো করার নির্দেশ জারি করেছে পুলিশ। বারোয়ারি মণ্ডপগুলোতে খোলামেলা রাখার পাশাপাশি, প্রতিমা নিয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও মণ্ডপে ভিড় জমানো […]
হাওড়ায় উদ্ধার পুরনো আমলের সিন্দুক।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে উদ্ধার হলো পুরাতন আমলের লোহার তৈরী সিন্দুক। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার শিটের উদ্যোগে এটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি। মাটির বাড়ির ভেঙে পড়া অংশের নিচে ওই সিন্দুক ছিল বলে স্থানীয় […]
বিজেপি- তৃণমূল সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত চাঁচলে।
মালদা,১০ ফেব্রুয়ারি:- বিগত শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দুরত্ব থানাপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছেিল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে দু পক্ষের দুজন আহত হয়েছিল। দুপক্ষেরই থানায় অভিযোগ করা হয়েছিল বলে পুলিশ জানায়। ঘটনায় বিজেপি কর্মীরা গ্রেফতার না হওয়ায় অনির্দিস্ট কালের জন্য সোমবার ধর্ণা অবস্থান করল চাঁচল কলেজ তৃণমূল ছাত্রপরিষদ সংগঠন। এদিন চাঁচল কলেজ […]







