মানিকচক, ১২ মার্চ :- শারীরিক অসুস্থতা কে হার মানিয়ে হাসপাতালের বেডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের মানিকচক গ্রামীণ হাসপাতালে । জানা যায় অসুস্থ পরীক্ষার্থী নাম চৈতালী মন্ডল । মানিকচক এলাকায় স্থানীয় মানিকচক হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । পরীক্ষার কেন্দ্র ছিল মানিকচকের কালিন্দী হাই স্কুল । প্রথম দিনের বাংলা পরীক্ষার শুরুর ঘন্টা পরে থেকে ক্লাসঘরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী চৈতালী মন্ডল । এরপর স্কুলের কর্তৃপক্ষ ,পরিবারের লোকজন এবং মানিকচক থানার পুলিশ তড়িঘড়ি ছাত্রীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ছাত্রী এরপর স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে। বর্তমানে ছাত্রী সুস্থ রয়েছে বলে জানা গেছে পরিবার সূত্রে । ছাত্রীর মা সুনতি মন্ডল বলেন দূর্বলতার কারণে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে আমার মেয় । এরপর তাকে হাসপাতালে আনা হয় এবং এখান থেকে পরীক্ষা দেয়। আগের তুলনায় ভালো রয়েছে এখন । হাসপাতাল সূত্রে জানা গেছে ছাত্রীটির শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা রয়েছে সেই কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে। বর্তমানে তার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে।Related Articles
মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পীদের।
কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে। গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ […]
বেসুরো সুবীরের সুর বদল, আড়াই বছর পর হুগলী সাংগঠনিক অফিসে বিজেপির প্রাক্তন সভাপতি!
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- দিন কয়েক আগেই বেসুরো হয়েছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। নিজের বাড়ি থেকেই দলের বর্তমান নেতৃত্বদের বিরুদ্ধে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুবীর নাগ। জেলা নেতৃত্বদের মধ্যে হুগলী লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নাম করে অভিযোগ করেছিলেন তিনি। দিন কয়েক আগে চুঁচুড়ার পেয়ারাবাগানে সুবীর নাগের পাড়ার একটি […]
রবিবার জ্বলবে রাস্তা-হাসপাতাল-থানার আলো,চলবে ফ্যান-এসি,নির্দেশিকা বিদ্যুৎ মন্ত্রকের।
প্রদীপ সাঁতরা ,৪ এপ্রিল:- মহাশক্তি জাগিয়ে তোলার জন্য রবিবার রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি-প্রদীপের আলো জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দেশজুড়ে সব আলো নিভে গেলে পাওয়ার গ্রিড ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল শুধুমাত্র আলো […]





