দ:২৪পরগনা, ১২ মার্চ :- পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়। মাঝগঙ্গায় ওই সংঘর্ষের ফলে প্রবল ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ নামে পণ্যবাহী জাহাজটি। ফলে কিছুটা পারের দিকে এসেই জাহাজটি ডুবে যায় গঙ্গায়। বাটানগরের দিকেই ঘটেছে জাহাজডুবির ঘটনা। সূত্রের খবর, এদিন বজবজের সিইএসসি-র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাস নিয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করে দুটি পণ্যবাহী ছোট জাহাজ। একটির নাম ‘এমভি মমতাময়ী মা’ ও অন্যটি ‘এমভি সানি-১’।
আচমকাই পাশাপাশি যাওয়া দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে কলকাতা পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের। সংঘর্ষে ব্যপক ক্ষতিগ্রস্থ বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ বাটানগরের দিকে নিয়ে আসা হয়। ওই জাহাজে থাকা ১৩ জন কর্মীকেও উদ্ধার করা হয়। তবে বেলা ১২টা নাগাদ গঙ্গায় বান এসে আচমকাই ডুবতে শুরু করে ‘এমভি মমতাময়ী মা’। ডুবন্ত এই জাহাজে আগুনও ধরে যায়। এই দৃশ্য দেখতে প্রচুর লোকের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কলকাতা পোর্ট ট্রাস্ট্রের আধিকারিকরা।Related Articles
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৌর নাগরিকদের পাশে থাকার অঙ্গীকার রিষড়া পৌরসভার।
অর্ণব বিশ্বাস,৭ জানুয়ারি:- মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হাড়হিম করা ঠান্ডাকে আজও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড়া মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে […]
বেলুড় মঠে আজ স্মরণানন্দজীর স্মরণসভা, চলছে ভান্ডারা অনুষ্ঠান।
হাওড়া, ৭ এপ্রিল:- আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রথামত ভোরবেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর হয় বিশেষ পূজা এবং হোম। মঠ সূত্রে জানা গেছে, স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার ৭এপ্রিল, ২০২৪ (২৪ […]
৬৫ বছরের বৃদ্ধা মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুর,৩ ডিসেম্বর:- বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বিস্তীর্ণ এলাকার বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ছিল, এবার তার কাটতে না কাটতে ফের একবার বিজেপি ৬৫ বছরের বৃদ্ধ মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে এমনই অভিযোগ, এমনই এক ঘটনা […]




