হুগলি, ১২ মার্চ :- পাঁচ বছরে কিছুই করেনি তৃণমূল। শুধু মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার উত্তরপাড়ায় বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বাংলার গর্ব কর্মসূচি কে কটাক্ষ করে বিজেপির নেতা বলেন, এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করতে চাইছে শাসক দল। কিন্তু মানুষ বোকা নয়। তারা জবাব দেবে পুরভোটে। এদিনের সভায় তিনি ছাড়াও ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়,সায়ন্তন বসু।
Related Articles
নতুন পুরানো নিয়েই পুরভোটে যোগ্যতম ব্যক্তিরাই প্রার্থী হবে বলে জানালেন হুগলি জেলা তৃণমূল সভাপতি।
হুগলি, ৪ ফেব্রুয়ারি:- পৌরভোটের দামামা বাজতেই আরামবাগে এলেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃনমুলের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী। নতুন ও অভিজ্ঞদের মিশ্রণে যোগ্যতম ব্যক্তিদেরই প্রার্থী করা হচ্ছে বলে মন্তব্য করেন। জানা গেছে, তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে আসেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নাকি প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য থেকে প্রার্থী […]
ভাগাড় কাণ্ডের পুনরাবৃত্তি, চুঁচুড়ায় পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে ধৃত ১ ।
সুদীপ দাস, ১৮ জুন:- চন্দননগর কমিশনারেটে ভাগাড় কাণ্ডের পুনরাবৃত্তি। পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে ধৃত ১। ফুড ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে ধৃত ব্যবসায়ী। মুরগির মাংস যে পচা তা নিশ্চিত করেছেন ফুড ইনস্পেক্টর। চুঁচুড়ার খেরুয়া বাজারে ধৃতের দোকান থেকে উদ্ধার হয়েছে ৫৬ কেজি পচা মুরগি। মোট ২৬টি প্যাকেটে ওই মাংস রাখা ছিলো। পুলিশ […]
ফের হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর।
বাঁকুড়া,৫ ফেব্রুয়ারি:- ফের হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার লিগেমোচড় গ্রামে। আজ ভোরে স্থানীয় জঙ্গল থেকে লিগেমোচড় গ্রামে তিনটি হাতি ঢুকে পড়ে। নষ্ট করে বিভিন্ন ফসল ও ঘরবাড়ি। গ্রামের মানুষের তাড়া খেয়ে হাতির দলটি ঢুকে পড়ে একটি ক্ষেত বাড়িতে। আজ ভোরে এক ব্যাক্তি প্রাতঃভ্রমণে গিয়ে একটি হাতির সামনে পড়ে […]







