হাওড়া,১০ মার্চ :- স্নান করতে খালে নেমে জোয়ারের জলে তলিয়ে গেলেন এক যুবক। তাকে উদ্ধার করতে প্রায় ২ ঘন্টা পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ডুবুরি নিয়ে এলেও সেই ডুবুরিকে জলে না নামিয়ে সিভিল ডুবুরি দিয়ে জলে দেহ তল্লাশি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই ভূমিকার প্রতিবাদে রাস্তা অবরোধ করলে পুলিশ এসে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। জানা গেছে, এদিন দুপুরে হাঁসখালিপোল হরেকৃষ্ণনগর এলাকার বাসিন্দা বছর বাইশের ওই যুবক স্থানীয় খালে স্নান করতে নেমে জলে তলিয়ে যান। এলাকার লোকেদের অভিযোগ প্রায় ঘণ্টা দুয়েক পরে ঘটনাস্থলে আসে পুলিশ। তারও পরবর্তীতে আসে ডুবুরি।
ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরাও আসেন। প্রশাসনের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ, স্রোতের অনুকূলে না খুঁজে স্রোতের প্রতিকূলে তারা দেহ খোঁজাখুঁজি করেছে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর এলাকা ছেড়ে পুলিশ প্রশাসন এবং ডুবুরি চলে গেছে। যা এলাকার মানুষ কিছুই জানতেও পারেনি। এরপর এলাকার মানুষ পাড়া থেকে বেরিয়ে এসে আন্দুল রোডের উপরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য দাঁড়ায় এবং সেখানে তারা দলবদ্ধ হয়ে পুলিশের কাছে দাবী করে যে ডুবুরি দিয়ে খোঁজা হোক এবং যথাযথ তল্লাশি করে তার দেহ উদ্ধার করা হোক। এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আন্দুল রোড। এলাকার মানুষের আরো অভিযোগ পুলিশ তাদের হঠাতে লাঠিচার্জ করে এবং এই লাঠিচার্জে বেশ কয়েকজন এলাকাবাসী জখম হন। এরইমধ্যে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে এই পরিস্থিতি যখন চলছে তারই মধ্যে এলাকার যুবকরা সেইখানে নতুন করে তল্লাশি শুরু করে। রাত সাড়ে আটটা নাগাদ ওই যুবকের দেহ জলে ভেসে উঠতে দেখেন তারা। তড়িঘড়ি জল থেকে তুলে তারা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় ওই যুবককে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।Related Articles
ফের যাদবপুরে রাজ্যপাল-আচার্যকে হেনস্থা ।
কলকাতা,২৪ ডিসেম্বর:- গতকালও বিশ্ববিদ্যালয়ে কোর্ট-এর বৈঠকে সভাপতিত্ব করতে এসে প্রতিবাদী বাম পড়ুয়া ও তৃণমূল-প্রভাবিত কর্মিসমিতির বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। আড়াই ঘন্টা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েও তিনি কোর্ট-এর বৈঠকে অংশ নিতে পারেননি। তাঁর সম্মতি ছাড়াই আজ বেলা এগারোটায় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ তাঁকে আমন্ত্রণ করেন। কিন্তু জানিয়ে দেওয়া হয় তিনি দীক্ষান্ত ভাষণ দিতে পারবেন […]
বামেদের লংমার্চে জনজোয়ার।
মোদি সরকারের শিল্পনীতির বিরুদ্ধে শনিবার পথে নামলো বাম শ্রমিক সংগঠন গুলি।মহারাষ্ট্রের ধাঁচেই ডাক দেওয়া হয়েছে লংমার্চের ।পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন থেকে শুরু হয়ে আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর ,পানাগড়, বুদবুদ বাজার,গলসি,বর্ধমান,মেমারি, পাণ্ডুয়া,মগড়া, বাঁশবেড়িয়া, চুঁচুড়া খাদিনামোর, চাঁপদানি , রিষরা হয়ে ১১ই ডিসেম্বর বালি, হাওড়া হয়ে মিছিল পৌঁছবে কলকাতায়।ভিক্টরিয়া হাউসের সামনে সভা করবেন নেতৃত্ব।শনিবার ৫ হাজার কর্মী নিয়ে লংমার্চ […]
স্বামীকে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা, পোশাকেও ছিল নতুন চমক।
হুগলি, ২৯ এপ্রিল:- সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক, বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন […]





