নদীয়া, ১০ মার্চ :- মাথায় রিভলবার ঠেঁকিয়ে তিনটি সোনার চেন, দুটি আংটি, একজোড়া কানের ঝুমকো, একটি বাইক এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেনুর উত্তরপাড়া গ্রামে। সূত্রের খবর,আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের মাঝবয়সী ব্যক্তি ঊষা রঞ্জন দেবনাথ তার স্ত্রীর সঙ্গে একাই বাড়িতে থাকতেন। তার দুই ছেলে কর্মসুত্রে ব্যাঙ্গালোরে থাকেন। অভিযোগ, গ্রিলের তালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। এরপর ঊষা রানী দেবনাথ এবং তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলেন। তাদের কে বন্দুক এবং ভোজালির ভয় দেখিয়ে ঘন্টাখানেক ধরে চলে লুটপাট। আলমারিতে থাকা সোনার জিনিস এবং নগদ ৫০ হাজার টাকা একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে এর সঙ্গে কারা জড়িত এবং খোয়া যাওয়া জিনিসগুলি উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
পূর্বস্থলীতে ঈদ উৎসবে মাতলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
পূর্ব-বর্ধমান , ১৪ মে:- ঈদের সকালে বর্ধমানের পূর্বস্থলী হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় মুসলিম ধর্মালম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সারা দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হচ্ছে। তিনি জানালেন ধর্ম প্রত্যেকের নিজনিজ কিন্তু উৎসব সবার। প্রতি বছর আমি আমার বিধান সভা এলাকার সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে উৎসবে অংশ নিই। […]
মাছ ধরতে গিয়ে রুই-কাতলার বদলে বর্শীতে উঠলো আস্ত মোটর সাইকেল।
নদিয়া, ১২ আগস্ট:- নদিয়ার নবদ্ধীপ গংগার ঘাটে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে বর্শীতে উঠল স্কুটি মোটর সাইকেল । শ্রাবন মাসের ভরা গঙ্গায় সাত সকালে বড় আসা করে জাল ফেলেছিলেন রুই -কাতলা উঠবে বলে । কিন্তু মাছের বদলে উঠল আস্ত একটা মোটর বাইক বা স্কুটি । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ভাগীরথী […]
সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্য পাঁচজন দুষ্কৃতিকে পাকড়াও করল চন্ডীতলা থানা।
হুগলি, ১৯ অক্টোবর:- চন্ডীতলা থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, ধন্তেরাস দীপাবলির জন্য চন্ডীতলা থানার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ।আজ দুপুরে মশাট অঞ্চলে কয়েকজন সন্দেহ ভাজনকে ঘুরতে পুলিশ তাদের ধরতে যায়। একটি চারচাকা নিয়ে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। ভিতরে কাছ থেকে দুটি দেশি পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, […]




