নদীয়া,৮ মার্চ:- বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, পাঁচ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আম্বিয়া বিবির বিয়ে হয় শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক মহাসিন আলী কারিগরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো স্বামী। অভিযোগ, স্বামী মহাসিন আলী কারিগরের তার নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই তার স্ত্রীর সঙ্গে সব সময় মনোমালিন্য লেগেই থাকত। অভিযোগ, শনিবার আম্বিয়া বিবিকে হঠাৎ মারধর করতে থাকে স্বামী। চিৎকার করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আম্বিয়া।এরপর তার বাবার বাড়ি থেকে লোকজন এসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়।রবিবার স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ওমবিয়া বিবির তোলা অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করতে চাইনি স্বামী মহাসিন আলী কারিগর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Related Articles
কোথাও কান্না , কোথাও জ্বলল আগুন প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভে আরো বড়সর ভাঙ্গনের ইঙ্গিত তৃণমূলে।
কলকাতা , ৫ মার্চ:- কেউ ভেঙে পরলেন কান্নায়, কেউ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই উগরে দিলেন ক্ষোভ। কেউ আবার ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসাবে বেছে নিলেন সোশ্য়াল মিডিয়ার দেওয়াল। কোন নেতা আবার টিকিট না পেয়ে গোঁসা ঘরে খিল দিয়েছেন।রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাদের অনুগামীরা ।এই ছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার দিনে রাজ্যের সার্বিক […]
সৌজন্যের রাজনীতি, সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোড়ার খবর পেয়ে পৌছালেন তৃণমূল প্রার্থী।
হুগলি, ৬ জুলাই:- সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোঁড়ার খবর পেয়ে পৌঁছে গেলেন তৃনমূল প্রার্থী। সৌজন্যের রাজনীতি বলছে তৃনমূল, সিপিএম এর দাবী সৌজন্য নয় এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতে এসেছেন। চুঁচুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ। কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনরের বাসিন্দা কল্পনা মজুমদার ১১৪ নং বুথে সিপিআইএম প্রার্থী। গতকাল তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। জানালার […]
মেলা উপলক্ষে নাগরদোলার কাজ চলার সময় প্রায় সত্তর ফুট উঁচু থেকে নিচে পড়ে গুরুতর জখম তিন শ্রমিক।
হাওড়া, ২৫ এপ্রিল:- ভয়াবহ! হাওড়ার রামরাজাতলায় শংকর মঠ সংলগ্ন মাঠে মেলা উপলক্ষে নাগরদোলার কাজ চলার সময় প্রায় সত্তর ফুট উঁচু থেকে নিচে পড়ে গুরুতর জখম হলেন তিন শ্রমিক। ঠিকা সংস্থার বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। হাওড়া উৎসবে মেলার নাগরদোলার কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দোলনার কাজ করার সময় প্রায় সত্তর ফুট উপর থেকে পড়ে গুরুতর […]





