হুগলি,৮ মার্চ:- উত্তরপাড়া মাখলা হাই স্কুল মাঠে পালিত হলো একটু অন্যরকম বসন্ত উৎসব।দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসী মেতে উঠেছে বসন্ত উৎসব পালনে।কিন্তু এদিন উত্তরপাড়া মাখলা হাই স্কুল মাঠে বসন্ত উৎসব পালন করলো লুই বেল মেমোরিয়াল স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা।প্রায় ৯০ জন ছাত্র ছাত্রী এদিন বসন্ত উৎসবে যোগ দেন।তারা গান গেয়ে আগত মানুষদের মন জয় করে নেয়।দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী খোকন ভূঁইয়া জানান যে এমনিতে মানুষতো বসন্ত উৎসব পালন করেনই কিন্তু দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এই উৎসবে যোগ দিয়ে খুবই খুশি,তারা হয়তো চোখে দেখতে পায়না কিন্তু মনের চোখ দিয়ে দেখা ও আনন্দ করার ইচ্ছা তাদেরও থাকে তাই আজ এই উদ্যোগ।
Related Articles
রাজ্য পুলিশে এবার পৃথক সাইবার অপরাধ শাখা গঠন।
কলকাতা, ১৯ অক্টোবর:- সাইবার অপরাধ সামনে এবার রাজ্য পুলিশে পৃথক সাইবার অপরাধ শাখা বা সিসিডব্লিউ গঠন করা হল। এক জন এডিজির নেতৃত্বে ৪৯৩ জন আধিকারিককে নিয়ে এই শাখা কাজ করবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই শাখায় কাজ করার জন্য ১৮৮ টি নতুন পদ তৈরির কথাও জানানো হয়েছে। এই পদের মধ্যে একজন এডিজি, এক […]
২৭ থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করা হচ্ছে।
কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ২৭ বছর থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছেন। আগামীকাল পুলিশ দিবসের আগে পুলিশ কর্মী কল্যাণ কমিটির সুপারিশ অনুসারে নিচু তলার পুলিশ কর্মীদের জন্য তিনি আরও বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। কোনও পুলিশকর্মী […]
মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা কামনায় শেওড়াফুলিতে গনেশ পুজো।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- ভবানীপুর কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা করে শেওড়াফুলিতে গনেশ দেবতার পুজো অনুষ্ঠিত হচ্ছে। শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন আমাদের নেত্রী যেভাবে রাজ্যের সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েছেন তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। জগৎ জননী মা দুর্গার মর্তে আগমনের আর একমাস বাকি। ইতিমধ্য ধরাধাম মায়ের আগমনের অধীর অপেক্ষায় প্রহর গুনছে, […]






