হুগলি,৭ মার্চ :- চায়না রং, টুপি, পিচকারী, মাস্ক প্রভৃতি বয়কট করুন। ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন অপরকে বাঁচান। আসছে দোল উৎসব। আপামর বাঙালি মাতবে রং-খেলায়। পরের দিনই হোলির রং-এ রঙীন হবে হিন্দী বলয়ের আসমান। আর এই দোল ও হোলি উৎসবে বিগত কয়েকবছর ধরে ভারতের বাজার দখল করেছে চায়না রং। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। আর এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা চিনে সর্বাধিক। তাই করোনা ভাইরাস ছড়াতে পারে সেধরনের যেকোন পন্য ভারতে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। যার মধ্যে অন্যতম রং ও আবীর। করোনা আতঙ্কে ইতিমধ্যে এবছর হোলির উৎসবে অংশগ্রহন করবেন না বলে জানিয়েছেন দেশের রাষ্টপতি ও প্রধানমন্ত্রী।
এবারে সেকথা মাথায় রেখে শহরের এক ব্যাবসায়ী চায়না রং সহ দোলে ব্যাবহৃত যেকোন চায়না জিনিস বয়কটের ডাক দিলেন। শুধু বয়কটই নন তিনি নিজেও দেশীয় পদ্ধতিতে তৈরী দেশী রং ও আবীর বিক্রি করছেন। এই মর্মে চুঁচুড়া পিপুপাতির রং-ব্যাবসায়ী তরুন কুমার ঘোষ রিতীমত মাইক বাজিয়ে প্রচার চালাচ্ছেন। সারাদিন তাঁর দোকানে লাগানো মাইকে চায়না রং বয়কটের প্রচার চলছে। তরুন বাবু বলেন বাঙালি বছরে একবার রং খেলবে না তা তো হয়না। তবে চায়না রং দিয়ে নয়। বর্তমান করোনা আবহে চায়না রং-আবির বয়কট করতেই হবে। তাই আমরা এভাবে প্রচার চালাচ্ছি।Related Articles
রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস পালন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৭ সেপ্টেম্বর:- ২৭শে সেপ্টেম্বর, ১৮৩৩ সাল ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস। ১৮৮ তম প্রয়ান দিবসে সারা ভারতবর্ষের মানুষ এই মহান মনীষীকে শ্রদ্ধা নিবেদন করেন। সেই মতো হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুলের রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের জন্মস্থানেও ভাবগম্ভীর পরিবেশে প্রয়ান দিবস পালিত হয়। এলাকায় বিশিষ্ট গুনিজনেদের উপস্থিততে ভারতের প্রথন আধুনিক মানুষের […]
নাজিরগঞ্জের ঘটনায় ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
হাওড়া, ২৮ জানুয়ারি:- হাওড়ার নাজিরগঞ্জের ঘটনায় ধৃতদের তোলা হলো আদালতে। ১২ দিনের পুলিশ হেফাজতের আদেশ। পুলিশকে আরও সক্রিয় হতে হবে বললেন ফিরহাদ। পাশাপাশি অভিযান চালিয়ে পুলিশকে মদ জুয়ার ঠেক বন্ধ করারও নির্দেশ দিলেন তিনি। শুক্রবার ভোররাতে হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জের নেপালী পাড়ায় নৃশংসভাবে খুন হন রবি রাই(৪৫)। উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনার তদন্তে নেমে […]
পুরপ্রধানের হাত দিয়ে সূচনা চাঁপদানিতে রথযাত্রার
হুগলি, ২৭ জুন:- কেউ জানেনা কবে রথ চালু হয়েছিল।জানা সম্ভবও নয়। চাঁপদানি পৌরসভা সংলগ্ন রথের ঠিকানা পৌরসভার সামনে। রথের দিনে নির্দিষ্ট ভক্তেরা পূজা অনুষ্ঠান সেরে কাঠের রথ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে তিন বিগ্রহ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে পুজো দিয়ে রথে ওঠানো হয়। ভক্তেরা রথের রশিতে টান দিয়ে রওনা দেয় মাসির বাড়ির […]









