নদীয়া,৫ মার্চ:- দিদি প্রথমে নিজের গায়ের ময়লা পরিষ্কার করুন, তারপরে দিল্লির সম্বন্ধে বলতে আসবেন। নিজের দলের ছয় মন্ত্রী ঘুষ নিয়ে বসে আছেন, প্রথমে সেগুলো তদন্ত করুন। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় সমাবেশে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য,নদিয়া উত্তর এবং দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ জেলা মন্ডল সভাপতি দের নিয়ে কৃষ্ণনগর সাহায্যে একটি কর্মী প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, এবং বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির জেলা সভাপতিরা।সেখানেই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে করোনাভাইরাস ছরানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ রাজ্যের শাসক দল হিংসার রাজনীতি করছে, তার দলের নেতা মন্ত্রীরা দিতে গিয়ে ধরা পড়ছেন, তিনি আগে নিজের দলটাকে পরিষ্কার করুন তারপর দিল্লির দিকে আংগুল দেখাবেন।
Related Articles
হাঁস চরছে কোনা এক্সপ্রেসওয়েতে !
হাওড়া, ৪ অক্টোবর:- হাঁস চড়ছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে! ঘটনাস্থল হাওড়ার গড়ফা ব্রিজ এলাকা। কয়েকমাস আগেই এই রাস্তায় আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল। এবারের ভারী বৃষ্টিতে আন্ডারপাসের বেহাল অবস্থা। বন্ধ যান চলাচল। খড়গপুর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে আসার জন্য যানজট মুক্ত করতেই এই রাস্তা তৈরি করা হয়েছিল। […]
পরিবেশ বান্ধব বাজি তৈরির শংসাপত্র পেলেন হুগলির বাজি ব্যবসায়ীরা।
হুগলি, ১৬ অক্টোবর:- পরিবেশ বান্ধব বাজি তৈরীর শংসাপত্র পেলেন বাজি ব্যবসায়ীরা।আজ বিকালে চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরের মিটিং হলে হুগলি জেলার বাজি ব্যবসায়ীদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক (সাধারন) নকুল চন্দ্র মাহাত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন লাল্টু হালদার। উৎসবের মরসুম শুরু হয়েছে। দুর্গা পুজো মিটলেই হবে কালী পুজো। দীপাবলির উৎসবে […]
পুজো পরিক্রমায় এসে নস্টালজিক বাদশা মৈত্র।
হুগলি, ১৪ অক্টোবর:- কলকাতা শহর ছাড়িয়ে সিঙ্গুরে পুজো পরিক্রমায় চলচিত্র ও নাট্য অভিনেতা বাদশা মৈত্র ও অর্পিতা মিত্র। নবমীর দিন সিঙ্গুরের পূর্ব গ্রীনপার্ক, সহ বেশ কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখেন। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তরফে পুজো উদ্যোক্তাদের হাতে মোমেন্ট তুলে দেওয়া হয়। বিশেষ নজরকাড়া সিঙ্গুরের মিলনদীপ সাঁধুখা মাঠ সার্ব্বজনীন পুজোতে এসে নস্টালজিক হয়ে পড়েন […]











