প্রদীপ সাঁতরা,১ মার্চ:- রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছে। কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেন।তিনি বলেন, মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ আসন পার করিয়েছে। বিধানসভা ভোটেও বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আগে মমতা বলতেন বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। এখন বাংলা থেকে সংসদে ১ ৮জন সাংসদ প্রতিনিধিত্ব করছেন। আগে বাংলায় বিজেপি নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। ৪০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু এসব করে মমতা বিজেপিকে রুখতে পারেননি। আজকের এই সভা তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান। বাংলার প্রত্যেক ঘরে যেতে হবে এই স্লোগান নিয়ে। বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না। বিজেপি কর্মীরা বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় রুখে দেবে। কোনও রাজপুত্রর হাতে আগামীতে বাংলার শাসনভার যাবে না। বাংলার কোনও ভূমিপুত্রের হাতেই যাবে বাংলার শাসনভার। এবার থেকে দিদিকে বলো-তে ফোন করে আর নয় অন্যায় বলুন। আর নয় অন্যায় স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন হবে। ৩৭০ ধারা অবলুপ্তি করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত করেছেন। মমতা-কংগ্রেস-সপা মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। কিন্তু আর কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির তৈরি হয়ে যাবে। সিএএ-র নামে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল-সিপিএম।Related Articles
এখনও পর্যন্ত দুই লাখ ১৫ হাজার ৫৮০ জন করোনায় সংক্রমিত হলেও , এক লাখ ৮৭ হাজার ৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
কলকাতা , ১৭ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ১৫ হাজার ৫৮০ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে এক লাখ ৮৭ হাজার ৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ৭৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় দুই হাজার ৯৪৮ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর […]
হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার প্রয়াত।
হাওড়া , ২৬ জুন:- হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়ের ( ৪৯ ) জীবনাবসান হয়েছে। তিনি ২০১৩ সালে পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ওয়ার্ডের জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। গত কয়েক মাস ধরে তিনি গলব্লাডারের ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি […]
এই মুহূর্তে তৃণমূল হার্লে- ডেভিডিশনের স্প্রীড এ রয়েছে – মদন মিত্র।
হাওড়া , ১২ জুন:- যীশুখ্রীষ্ট থেকে বুদ্ধদেব, সব ধর্মের একটাই শেষ কথা ক্ষমাই পরম ধর্ম। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনই উপমা টেনে আনলেন তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্র। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে তিনি ওই মন্তব্য করেন। সাংবাদিকেরা প্রশ্ন করেন, দিদি গদ্দারদের ফেরাবেন না বলেছেন, তাহলে মুকুল রায় কি গদ্দার নয়? […]



