হাওড়া,২৯ ফেব্রুয়ারি:- শনিবার সকালে হাওড়ার মল্লিক ফটকে জেলা সংশোধনাগারের ছাদে উঠে পড়ে এক বিচারাধীন বন্দি। দীর্ঘক্ষণের চেষ্টাতেও তাকে নামাতে হিমশিম খায় পুলিশ। ছুটে আসে দমকল। সে ছাদের উপর থেকে তার দাবি শোনার জন্য চেঁচাতে থাকে। সে বলতে থাকে দিদির কাছে সব সমস্যা সে শেয়ার করতে চায়। সে ১৫ বছর ধরে জেলে রয়েছে। সেখানে অনেক সমস্যা হচ্ছে। সে ছাদ থেকে জলের ট্যাঙ্ক তুলে নিচে ছোঁড়ার চেষ্টাও করে। এদিকে বিচারাধীন বন্দির এই আস্ফালন ও তান্ডবের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া জেলা সংশোধনাগারে। এদিন রক্ষীদের সদা জাগ্রত চোখকে ফাঁকি দিয়েই সংশোধনাগারের ছাদে উঠে পড়েন ওই বন্দি। জেল প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তিনি চিৎকার শুরু করেন। তিনি বলতে থাকেন জেলের মধ্যে অবাধে বিক্রি হচ্ছে গাঁজা মদ।
সব জেনেও চুপ কতৃপক্ষ। অথচ জেলের আচরণ বিধি মেনে যে সব বন্দিরা রয়েছে তাদেরকে সমস্থ রকমের সুযোগসুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বঞ্চনার স্বীকার হয়ে প্রতিবাদ করতেই তিনি এমন পদ্ধতি নিয়েছেন। এদিকে ওই বন্দিকে উদ্ধার করতে আনা হয়েছে দমকল। কিন্তু ওই বন্দি ছাদে উঠলেন কি ভাবে ? প্রশ্ন উঠেছে তা নিয়েও।প্রায় সাড়ে চার ঘন্টা পর ওই বিচারাধীন বন্দিকে ছাদ থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তার নাম মহঃ শোয়েব বলে জানা গেছে। সে একটি খুনের মামলায় অভিযুক্ত। সে তার দাবির কথা দিদির কাছে জানাতে চাইছিল। তাকে উদ্ধারের পর নির্দিষ্ট সেলে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক পরীক্ষাও করা হবে।Related Articles
আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২৮ নভেম্বর:- আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। মুখ্যমন্ত্রী সেতুর উদ্বোধন করবেন, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে, ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ। সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে চলছে লোড টেস্ট। নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন। […]
বুদ্ধ পূর্ণিমায় দেশ বিদেশের ভিক্ষু সমাবেশ কলকাতায়।
কলকাতা, ৫ মে:- গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে ২৫৬৭তম বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হচ্ছে দেশ জুড়ে। কলকাতার সিদ্ধার্থ ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু’দিন ব্যাপি বুদ্ধ জয়ন্তী পালিত হয়। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে ২৯তম ধর্মীয় সম্প্রীতি ও বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, সারা পৃথিবী […]
উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালের নাম ঘোষণায় ক্ষোভ দলের অন্দরেই।
হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। […]




