হুগলি,২০ ফেব্রুয়ারি:- গত ৯ই জানুয়ারী নৈহাটিতে বোমা বিষ্ফোরনকান্ডে চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হলো। আজ আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ২৫জনের হাতে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হয়। আগামীকাল থেকে বাড়ি-বাড়ি গিয়ে মোট ৩৯৭ জনকে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হবে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলীর জেলশাসক ওয়াই রত্নাকর রাও, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপপুরপ্রধান অমিত রায়, কাউন্সিলর জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। এদিন চুঁচুড়া বকুলতলা ঘাটের কাছে রেড ক্রস সমিতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে ২৫জনের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেওয়া হয়। এবিষয়ে জেলাশাসক বলেন গত ৯ই জানুয়ারী দূর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী সকলকে ক্ষতিপূরনের কথা ঘোষনা করেছিলেন।
সেইমত আমরা ক্ষতির পরিমান সহ ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য নবান্নতে পাঠিয়েছিলাম। সেইমত রাজ্য সরকারের পক্ষ থেকে আসা ৩৯৭ জনের চেক আমরা তাঁদের হাতে তুলে দেবো। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানবিক এদিনের চেক বিতরন সেটাই প্রমান করলো। গত ৯ই জানুয়ারী চুঁচুড়া বকুলতলার বাসিন্দা গীতা কোলেই প্রথম ক্ষতিপূরনের দাবীতে সুর চড়িয়েছিলেন। সেই গীতা দেবী ক্ষতিপূরনের চেক দেওয়া শুরু হয়েছে জানতে পেরে বেজায় খুশি। তিনি বলেন আমি চেয়েছিলাম যেকোনভাবে হোক মুখ্যমন্ত্রীর কানে আমাদের দাবীটা পৌঁছক। তাই সেদিন আন্দোলনে নেমেছিলাম। আমার বিশ্বাস ছিলো দিদি যদি দাবীর কথা জানতে পারে তাহলে নিশ্চই কিছু একটা করবে। আমার সেই বিশ্বাসই সত্যি হয়েছে। আমার আন্দোলনও সার্থক হয়েছে। তবে তিনি বলেন ক্ষতিপূরনের সকলেরই অঙ্কের পরিমান সমান। ক্ষতির পরিমান অনুযায়ী টাকা দেওয়া হলে ভালো হতো।Related Articles
ফের রাজ্যপাল ও রাজ্যের সংঘাত চরমে ।
রিংকা পাত্র , ৬ ফেব্রুয়ারি:- বিধানসভা ভোটের মুখে আবারও রাজ্যকে আক্রমণ রাজ্যপালের। এবার রাজ্যের ‘সিন্ডিকেটরাজ’ নিয়ে তোপ দাগলেন ধনকড়। শনিবার কলকাতার সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই রাজ্যকে দুষে ধনকড় বলেন,‘‘এখানে সিন্ডিকটকে ধরে চলতে হয়। নিজের ইচ্ছায় আপনি এখানে এক বস্তা সিমেন্টও কিনতে পারবেন না।’’বাংলায় রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকে নানা ইস্যুতে […]
হাওড়ায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি।
হাওড়া , ১৫ জুলাই:- উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপি’র বিধায়ক ‘খুনে’র ঘটনায় দলের বিভিন্ন মন্ডলের পক্ষ থেকে বুধবার হাওড়ার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন দুপুর আড়াইটে নাগাদ বিজেপির কর্মী সমর্থকরা বালি থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি নেয়। বালি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ব্যারিকেড করে আটকে দেয় বিজেপির মিছিল। সেখানেই চলে […]
করোনায় মৃত ব্যক্তিদের জন্য শ্মশানঘাট তৈরি হবে তুফানগঞ্জে, আতঙ্কে পথ অবরোধ স্থানীয়দের
কোচবিহার , ১৬ আগস্ট:- করোনা আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশানঘাট তৈরি করা হবে খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাল । আজ সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে তুফানগঞ্জ- বলরামপুর রোডের দেওচরাই এলাকায় ওই অবরোধ হয় । ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ প্রশাসন এসে বাসিন্দাদের […]






