দার্জিলিং,২০ ফেব্রুয়ারি:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্বগোয়েন্দা দপ্তর। এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিদেশী মুদ্রা। ধৃত ব্যক্তির প্রসেন ভৌমিককে। সে কলকাতার বেলঘরিয়া এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে যে ধৃত কাছ থেকে ১ লক্ষ ১২ হাজার ১০০ ইউএস ডলার উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া বিদেশি মূদ্রা কলকাতা থেকে জয়গাঁ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য আসতেই হবে বায়ো ডাইভারসিটি পার্কে।
পশ্চিম মেদিনীপুর , ৩ মার্চ:- দীর্ঘ সময় পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লক এর দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারাতে গড়ে উঠতে চলেছে বায়ো ডাইভারসিটি পার্ক। তবে পার্কের কাজ এখনো সম্পূর্ণ না হলেও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পার্কের প্রধান দরজা। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে এই বায়ো ডাইভারসিটি পার্কটিকে নিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই […]
সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাঁ-ই-ত কালী।
বাঁকুড়া , ৮ নভেম্বর:- আর কয়েক দিন পরে কালী পূজো এবং আলো উৎসব দ্বীপাবলি। তার আগে আগে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার বেশ কিছু ঐতিহ্য বাহী কালি পূজোর ইতিহাস জানতে। সেই পূজো গুলির অন্যতম হল সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাঁ-ই-ত কালী। কিন্তু এই কালীর কেন এমন নামকরন? আমরা জানার চেষ্টা করবো এই কালী প্রতিমার নাম করনের ইতিহাস। এলাকার […]
মোহনবাগানের সভাপতি টুটু বোস,সচিব পদে এলেন সৃঞ্জয়।
অঞ্জন চট্টোপাধ্যায়,২০জানুয়ারি:- ডার্বির পরদিনই বড়সড় রদবদল মোহনবাগানের পরিচালন সমিতিতে। সবুজ- মেরুনের পরবর্তী সভাপতি হচ্ছেন টুটুবাবু। এতদিন ক্লাবের সচিব ছিলেন টুটু বোস। প্রয়াত সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া সচিব পদে এলেন সৃঞ্জয় বোসগীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই মোহনবাগান ক্লাবের সভাপতি পদটি ফাঁকা পড়েছিল। সেই শূন্যস্থান পূরণের জন্যই পরিচালন সমিতিতে রদবদলের প্রয়োজন পড়ে। […]






