হাওড়া,১৯ ফেব্রুয়ারি:- হুগলির পুলকার দুর্ঘটনার পর তৎপর হল হাওড়া সিটি পুলিশ। বুধবার দাশনগর ট্রাফিক গার্ড এর উদ্যোগে পুলকারের চালক, পুলকার মালিক এবং অভিভাবকদের নিয়ে এক বিশেষ বৈঠক করল তারা। এই বৈঠকে পুলকারের চালক অভিভাবক সহ সমস্ত পক্ষকেই বেশ কয়েক দফা নিয়ম মেনে চলতে বলা হয় পুলিশের পক্ষ থেকে। সুপ্রীম কোর্টের গাইডলাইন মেনে একটি পাওয়ার পয়েন্ট দেখানো হয় বৈঠকে উপস্থিত সকলকে। এই বৈঠকে পুলিশ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার আরটিও এর প্রতিনিধিও। এদিনের বৈঠকে প্রায় ২০০জন পুলকার চালক, মালিক এবং অবিভাবক উপস্থিত ছিলেন।
Related Articles
আহিরীটোলা ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হাওড়ার কিশোরের।
হাওড়া, ১৮ জুলাই:- শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাড়ার অন্য কিছু যুবকের সঙ্গে কলকাতার আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। সমীর রাজপুত (১৭) নামের ওই কিশোর হাওড়ার জগাছা থানা এলাকার ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর বাসিন্দা। ওই কিশোর হাওড়া ময়দানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর […]
এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দননগর এ।
হুগলি,২৮ ডিসেম্বর:– চন্দননগর উপসংশোধানাগারে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রসাশনিক মহলে।গৃহবধু হত্যার অভিযোগে ৩০ ১১ ১৯ তারিখে গ্রেফতার হয়েছিল সিংগুর গোবিন্দপুরের শ্বশুর স্বামী শাশুড়ী ও দেওর।এদের বিরুদ্ধে সিংগুর থানায় অভিযোগ দায়ের হয়।কেস নং ৩৬১/১৯/৩০ ১১ ১৯ ৪৯৮/৪০৬/৩০৪ ব আই পি সি। […]
পুজোর আগেই বাঙালির রসনাতৃপ্তি। হাওড়ার পাইকারি মাছ বাজারে এল বাংলাদেশের ইলিশ।
হাওড়া , ১৫ সেপ্টেম্বর:- অবশেষে প্রতীক্ষার অবসান। পুজো উপলক্ষে হাওড়ার পাইকারি মাছ বাজারে এল বাংলাদেশের ইলিশ। বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ১২০০ টাকা দরে। মঙ্গলবার সকাল থেকেই সেই ইলিশ মাছ কিনতে ভিড় খুচরো ব্যাবসায়ীদের। সোমবার মোট কুড়ি মেট্রিক টন মাছ এসেছে বাজারে। রাজ্যের ইলিশ আমদানিকারী সংস্থা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মুকসুদ বলেন, “পুজোর […]







