কলকাতা,১৩ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত পরিচালনায় আরও পেশাদারিত্ব আনতে মেন্টর নিয়োগ করছে রাজ্য সরকার। গ্রামোন্নয়নের কাজে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, আয়-ব্যয়ের হিসেব রাখা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, টেন্ডারে অনিয়ম ঠেকানো এবং বাজেট তৈরিতে পঞ্চায়েতকে সাহায্য করবেন মেন্টররা। পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং কর্মীদের প্রশিক্ষণও দেবেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে ঘুরে এ কাজ করবেন তাঁরা। মেন্টরদের কাজে নজর রাখতে জিপিএস প্রযুক্তি কাজে লাগানো হবে। মেন্টররা কখন কোন অফিসে যাচ্ছেন, সবই ধরা পড়বে পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে।দপ্তর সূত্রের খবর, রাজ্যের ২০টি জেলা এবং আলিপুর মহকুমা পরিষদ এলাকায় যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেগুলিতে তদারকির কাজ করবেন মেন্টররা। তাঁদের নিয়োগের জন্য কর্মী নিয়োগের পেশাদার কোনও এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। সে জন্য সম্প্রতি টেন্ডারও ডাকা হয়েছে।
Related Articles
শিলিগুড়িতে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা , ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দিল পুলিশ ।
শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর:- শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার ডাকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। এদিন মিছিলটি শুরু হয় শিলিগুড়িরর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে সুইমিং পুলের সামনে থেকে। এরপর মিছিলটি হাসমিচকের কাছে পৌঁছাতে মিছিল আটকাতে আগে থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এবং তার সাথে সাথে ব্যারিকেড। এরপর মিছিলটি হাসপাতাল মোড় পাড় করতেই প্রথম […]
ভোট মিটতেই উত্তেজনা ডোমজুড়ে , বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।
হাওড়া , ১২ এপ্রিল:- ভোট মিটতেই উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধে এবং ভোটের দিন বুথে বিজেপির এজেন্ট হয়ে বসার অপরাধে রবিবার রাতে বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয় বাঁকড়া রাজীবপল্লীর বিজেপি সমর্থকদের। অভিযোগের তীর শাসক দল আশ্রিত স্থানীয় […]
ভেজাল ঘি উদ্ধার শান্তিপুরে, পাশাপাশি ঘি তৈরির সরঞ্জামও।
শান্তিপুর, ১৭ জুলাই:- গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ভেজাল ঘি এবং ভেজাল ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করলো। পুলিশ সূত্রে খবর, অনেকদিন ধরেই নদীয়ার ফুলিয়া এলাকার একাধিক জায়গায় ভেজাল ঘি তৈরীর খবর আসে পুলিশের কাছে। পুলিশ এর আগেও একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নকল ঘি এবং ঘি তৈরীর সরঞ্জাম উদ্ধার করে শান্তিপুর থানার […]







