মালদা,১১ ফেব্রুয়ারি:- পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পড়ে ৫০ উর্দ্ব মহিলার কাছ থেকে ছিনতাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরের অভিরামপুর এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। শহরের গৌড় রোডের বাসিন্দা শ্যামলী দাস জানান আজ সকালে একটি টোটোতে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তার পথ আটকায়। তারা তাকে বলে শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে। তিনি যাতে তার গয়না গুলো খুলে একটি কাগজে ভরেন। এরই মধ্যে ওই পুলিশকর্মীরাই তার গয়নাগুলো খুলে নেয় ও একটি কাগজে মুড়ে তাকে দেয়। বাড়িতে ফিরে তিনি দেখেন কাগজের প্যাকেট খুলতে একটি রয়েছে প্লাস্টিকের চুড়ি নেই কোন গয়না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পোশাক পড়ে পুলিশ লাইনের সামনে এ ধরনের প্রতারণার ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। ওই মহিলা ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Related Articles
রেড এফএমের রেডিও জকির হারানো জিনিস উদ্ধার করল পুলিশ।
হাওড়া , ১৫ ডিসেম্বর:- আবারও হাওড়া সিটি পুলিশের তৎপরতা। উদ্ধার হল ট্যাক্সিতে ফেলে যাওয়া সামগ্রী। দু’দিন আগেই এক মহিলার খোওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করেছিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। এবার হাওড়ার বাসিন্দা মহিলা রেডিও জকির ট্যাক্সিতে ফেলে যাওয়া সামগ্রী উদ্ধার করল গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, রবিবার কলকাতা থেকে হাওড়ায় ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন ওই […]
সৌরভ গাঙ্গুলি ইস্যুতে মুখ খুললেন সৌগত, লকেটরা।
হাওড়া, ১২ অক্টোবর:- সাংসদদের নিয়ে বুধবার রেলের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো হাওড়ায়। এদিন পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ট্রেন পরিষেবা নিয়ে এলাকার সাংসদদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন রেলকর্তারা। এদিন হাওড়ার ডিআরএম অফিসে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায়, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন প্রমুখ। রেল পরিষেবা সংক্রান্ত […]
ইস্যুঃ অগ্নিপথ। প্রভাব পড়লো ট্রেন চলাচলেও।
হাওড়া, ১৮ জুন:- মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে গত ২ দিন ধরেই চলছে বিক্ষোভ। অবরোধ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রভাব পড়েছে রেল চলাচলেও। বাতিল হয়েছে অনেক দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে লোকাল ট্রেনও বাতিল হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। শনিবার সকালে বাতিল হয় কুম্ভ এক্সপ্রেস। ছাত্রদের আন্দোলনের কারণে পূর্ব মধ্য রেলওয়ের শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, […]





