হুগলি,৯ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে আজ এক শিক্ষামূলক প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হলো হুগলীর চন্ডীতলা ২নম্বর ব্লকে। এখানে মূলতঃ গ্রাম-গঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষন দেওয়া হয় সম্পূর্ণ বিনা ব্যায়ে। প্রত্যন্ত গ্রামে বেসরকারী নার্স সহ চিকিৎসা কর্মীরা অনেক ক্ষেত্রেই ট্রেনিং প্রাপ্ত হয়না। সম্প্রতি রাজ্য সরকার তাঁদেরকে হাতে-কলমে ট্রেনিং দিতে উদ্যোগী হয়েছে। সেই ডাকে সাড়া দিয়েই অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশন এই শিবিরের আয়োজন করেছে। সংস্থার সভাপতি কুন্তল চ্যাটার্জী, সম্পাদক অভিজিৎ বেলেলদের সহযোগীতায় এদিন কয়েকশো স্বাস্থ্যকর্মী এই শিবিরে এসে বিনাব্যায়ে প্রশিক্ষন গ্রহন করে উপকৃত হন।পাশাপাশি তিনশোর বেশি মানুষ কে বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শুধুমাত্র একদিনই নয় প্রতি রবিবার সুপ্রতিষ্ঠিত ডাক্তারদের দিয়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এইভাবেই পরিসেবা দিয়ে থাকেন তারা।
Related Articles
দু- একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর চন্দন নগর পুরো নিগমের ভোট প্রক্রিয়া চলছে নির্বিঘ্নেই।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- শনিবার সকাল থেকে রাজ্যের চারটি পুরো নিগমের ভোটদান পর্ব চলছে। হুগলির চন্দননগর পুর নিগমের ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ৩২ টি ওয়ার্ডে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল থেকেই মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ পর্ব। সকালের দিকে দু-একটি কেন্দ্রে ইভিএম খারাপের খবর পাওয়া গেলেও তৎপরতার সঙ্গে সেগুলোকে বদলে দেয়া হয়েছে। […]
রাজ্যপালের অসহযোগিতায় সরকারের বিভিন্ন কাজ দেরি হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অসহযোগিতায় সরকারের বিভিন্ন কাজে অযথা দেরি হচ্ছে বলে ফের একবার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ শুধু রাজ্যপাল সই করছেন না বলে প্রচুর গুরুত্বপূর্ন ফাইল আটকে রয়েছে। আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনের জন্য তিনি নিজে মন্ত্রিসভার মুখপাত্র হয়ে ফাইলে সই করলেও রাজ্যপাল তা ফেরত পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সোমবার […]
রাজীব, শুভেন্দুর নামে পোস্টার ব্যানার ছিঁড়ে হাওড়ার রাস্তায়। চাঞ্চল্য।
হাওড়া ,১৩ ডিসেম্বর:- রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নামে পোস্টার নিয়ে গত কয়েকদিন ধরেই হাওড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এবার সেই পোস্টার ব্যানার রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। হাওড়ার বেলেপোল, কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় রবিবার সকালে সেই পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেল। কোথাও বা পোস্টার টাঙানো থাকলেও ছবিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। কোথাও […]





