হাওড়া,৭ ফেব্রুয়ারি:- ফের আগুন হাওড়ায়। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার শ্রীরাম ঢ্যাং রোড বাবুডাঙ্গা এলাকায় আজ বিকালে একটি বহুতল বাড়ির নিচের তলায় আগুন লাগে। দমকল সূত্রে খবর বহুতলের মিটার বক্স থেকেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও বাসিন্দাদের ওই ফ্ল্যাটের পিছন দিকের দরজা দিয়ে প্রত্যেককেই বার করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে মালিপাঁচঘড়া থানার পুলিশ এবং দমকলকর্মীরা পৌঁছেছেন। দমকলের ২টি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। গোটা এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Related Articles
ভ্যাকসিনের সরবরাহ নিয়ে সরব মুখ্যমন্ত্রী , ফের আরো একবার প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১২ মে:- ভ্যাকসিনের সরবরাহ নিয়ে বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছে ইতিমধ্যেই। এই বিষয় নিয়ে বারবার কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টিকাকরণ নিয়ে ফের একবার সরব হলেন তিনি। আজ প্রধানমন্ত্রীকে ফের একবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, দেশে করোনার অবস্থা খুবই মারাত্মক। টিকাকরণ একমাত্র […]
বন্ধ ফ্ল্যাট থেকে একাকী বৃদ্ধার দেহ উদ্ধার , চাঞ্চল্য সাঁত্রাগাছিতে।
হাওড়া, ২৬ মার্চ:- বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। শনিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ব্রজনাথ লাহিড়ী লেনে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্বপ্না দাস নামের ৬৫ বছরের ওই বৃদ্ধা ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি আগে নার্সের কাজ করতেন। এখন বয়সজনিত কারণে তিনি বাড়ি বাড়ি রান্নার কাজ করে সংসার চালাতেন। […]
ভোট বয়কটের হুমকি এবারে সিভিল ডিফেন্স কর্মীদের !
হুগলি , ৪ ডিসেম্বর:- ভোট বয়কটের হুমকি এবারে সিভিল ডিফেন্স কর্মীদের! জেলার প্রায় শ’দেড়েক সিভিল ডিফেন্স কর্মীরা আজ স্থায়ীকরনের দাবীতে মিছিল করে এসে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের বক্তব্য বিপর্যয় এলেই সরকার তাঁদের ব্যাবহার করে। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সামনে থেকে আমফান থেকে করোনার মত বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করে। কিন্তু বিপর্যয় মিটে গেলেই […]




