উঃ২৪পরগনা,৪ ফেব্রুয়ারি:- আমাদের কোন নেতাকে ভালো না লাগলে ওদের কাছে আপনারা যাবেন না। নিচুতলার নেতারা দল চালায় না। দল চালাই আমরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর জনসভায় ঠিক এই ভাষাতেই দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের আগে মতুয়া ও হিন্দু ভোট এককাট্টা করতে এদিন তিনি সোচ্চার ছিলেন। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত মতুয়া, অনুকুলৃ ঠাকুর, লোকনাথ, তারকেশ্বর, তারাপীঠ,
দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরেই আটকে ছিলেন। সঙ্গে এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। দুপুর একটায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে ওঠেন। তিনি বলেন সিএএ, এনআরসি, এনপিআর এরাজ্যে করতে দেব না। এনপিআর অন্য রাজ্য মেনে নিয়েছে। এটা এনআরসি’র প্রথম ধাপ। এটা আমরা করতে দেব না। আমার বুকের পাটা আছে। কোন খারাপ কিছু আমরা এরাজ্যে করতে দেব না।এন আরসি নিয়ে ফের তোপ দিলেন মুখ্যমন্ত্রী।Related Articles
বি.গার্ডেনের গাছ খুঁজতে অ্যাপ আনল বিএসআই কর্তৃপক্ষ।
হাওড়া , ১০ অক্টোবর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গাছ খুঁজতে এবার অ্যাপ আনল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ( বিএসআই ) কর্তৃপক্ষ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল প্রাচীন বটবৃক্ষ। যেটি প্রায় ২৫০ বছরের প্রাচীন। গাছটির পরিধি ৩৩০ মিটার। বেড়াতে এসে এই প্রসিদ্ধ বটগাছ দেখতে চান সকলেই। কিন্তু তাঁদের গার্ডেনে এসে তা খুঁজতে সময় লেগে […]
আসন্ন চার পৌরনিগমের প্রস্তুতি নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- আসন্ন চার পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠকে বসছেন। উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এলাকার দলীয় নেতৃত্বকে বৈঠক ডাকা হয়েছে। পুরভোট হতে চলা চার পুর এলাকা থেকে একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক উপস্থিত রয়েছেন। Post Views: 372
বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। মোদী – শাহকে কটাক্ষ দোলা সেনের।
হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। এরা করোনার থেকেও মহাবিপদ। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সব এদের হাত ধরে বিক্রি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলা আইএনটিটিইউসির শ্রমিক সম্মেলনে এসে এভাবেই মোদী – অমিত শাহকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী […]







