হুগলি,৪ ফেব্রুয়ারি:- একদিকে যেমন গভেষণা সম্পূর্ণ করার তাগিদ, ছুটিতে বাড়ি ফিরে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা। তেমনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কর্মস্থলে ফিরলেও আপাতত থাকতে হবে গৃহবন্দি হয়ে। তাই চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি। গত ছয় মাস ধরে চীনের সাংহাই এর জুহুই এলাকায় জৈব রসায়ন নিয়ে গবেষনা করছেন অর্পন বাবু। পূর্বে মুম্বই আই আই টিতে সাত বছর গবেষনার সঙ্গে যুক্ত ছিলেন। মাস ছয়েক আগে পাকাপাকি ভাবে পরিবার নিয়ে সাংহাই পারি দেন তিনি। চীনা নববর্ষের ছুটিতে স্ত্রী তুলিকা দেবীকে নিয়ে গত ২৮ জানুয়ারী পুনরায় হুগলির চন্ডীতলা বরিজহাটির বাড়িতে ফিরে আসেন।
তার পরেই নোবেল করোনা ভাইরাস নিয়ে গোটা চীন উত্তাল হয়ে ওঠে। দেশ জুরে জারি করে দেওয়া হয়েছে রেড এ্যালার্ট। ভাইরাস নিয়ে চরম সতর্কতা দেশ জুড়ে। চলতি মাসের ১৭ তারিখে অর্পন বাবুর চীনে ফিরে যাওয়ার কথা। তাই আগে থেকেই প্লেনের টিকিটও কেটে রেখেছেন। সম্প্রতি নোবেল করোনার বিষয়ে জেনে যথেষ্টই আতঙ্কিত অর্পণ বাবু। কিন্তু আদৌ ওই দিন ফিরতে পারবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। চরম দুশ্চিন্তায় রয়েছেন গভেষক। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চীনে যাওয়ার সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। অর্পন বাবু বলেন, তিনি জেনেছেন হুবেই প্রদেশের উহানে এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সাংহাইতেও বেশ ভালোই ছরিয়েছে করোনা ভাইরাস। আতঙ্কিত হওয়ার বিষয়, এখনও পর্যন্ত ওই ভাইরাস বাহিত রোগের কোনও ওষুধ আবিষ্কার হয়নি। তবে কিছুটা হলেও নিশ্চিন্ত এই ভাইরাস হাওয়ায় ছড়ায় না। তিনি মনে করেন, কিছু সাবধানতা নিলে সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সন্দেহ হলেই ১৪ দিন ইনকিউবেটিং প্রিরিয়ড বা গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। কারন ওই সময় কালের মধ্যেই পরিষ্কার হয়ে যায় তিনি আক্রান্ত কিনা। তাই এই মুহূর্তে তিনি চীনে গেলেও তাঁদেরও গৃহবন্দী হয়েই থাকতে হবে। চীনে চলে গেলে এখনই কর্মস্থলে যেতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ঠ চিন্তা থেকেই যাচ্ছে।Related Articles
নিরাপত্তার অভাবে নাগাল্যান্ড সফর বাতিল তৃণমূল প্রতিনিধি দলের।
কলকাতা, ৬ ডিসেম্বর:- নাগাল্যান্ড সরকার নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নাগাল্যান্ড সফর বাতিল করেছে। কলকাতা বিমানবন্দর থেকে ই প্রতিনিধি দলের সদস্যরা ফিরে আসেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নাগাল্যান্ডে ১৪৪ ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে। সবরকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার। নতুন করে অশান্তি বাধার আশঙ্কা থাকাতেই শেষ […]
প্রিভিলেজ কমিটির মিটিংয়ে সকালের বিমানেই দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ২১ জানুয়ারি:- সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, দিল্লিতে পিভিলেজ কমিটির মিটিং আছে যেজন্য যেতে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাকে সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এসব নিয়ে বলার কিছু নেই। কে নেত্রী, কে নেতা। কার নেতা কে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই। ড্যামেজ […]
স্কুলে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম চতুর্থ শ্রেণীর ছাত্রী।
হাওড়া, ১৮ জুলাই:- স্কুলের ওয়াটার পিউরিফায়ার থেকে বোতলে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলো ক্লাস ফোরের এক ছাত্রী। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সে ট্রমার মধ্যে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। ঘটনার জেরে হাওড়ার বাঁকড়া মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রে সোমবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়িয়ে […]






