অঞ্জন চট্টোপাধ্যায়,২২ জানুয়ারি:- তিন মাস আগেও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তাচ্ছিল্যের নাম ছিল নাইজেরিয়ান ক্রোমা । ইস্টবেঙ্গলকে কলকাতা লীগে হারিয়ে নিজেকে ইন্ডিয়ান মেসি বলেছিলেন । সেই নিয়ে কত কথা লাল হলুদ সমর্থকদের। ক্রোমা র স্ত্রী পূজা কে ইস্টবেঙ্গল ম্যাচ এ খারাপ কথা শুনতে হয় তিনি বলেছিলেন আর আসবেন না ইস্টবেঙ্গল মাঠে। তবে ক্রোমা তেমন কিছু বলেন নি। বরং বদলি হিসেবে ক্রোমাকে আনা হচ্ছে ডিফেন্ডার না হলেও এই মুহূর্তে আনকোরা বিদেশী আনতে চাইছিলেন না কর্তারা । তাই আক্রমণ কে শক্ত করতে ডাক পড়লো এই বিদেশীর। তাছাড়া দুই প্রধান এ খেলার ফলে সমর্থকদের সেন্টিমেন্টও বোঝেন ক্রোমা।
তাই ক্রোমা কে নেওয়া হলো। অতীত এ ক্রোমা ইস্টবেঙ্গল এ খেললেও তাকে সুযোগ দেওয়া হয় নি সেভাবে। পিয়ারলেস কে কলকাতা লীগে চ্যাম্পিয়ন করা এই বিদেশি জানান, মালয়েশিয়াতে সমস্যা ছিল তাই কলকাতা এলাম। ভবানীপুরেও অফার ছিল তবে ইস্টবেঙ্গল ডাকলো বলে এলাম । ভালো লাগছে বড়ো ক্লাব এ এসে। ওদের হয়ে গোল করার চেষ্টা করবো। আগামী মে মাস অথাৎ কোয়েস যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্রোমার চুক্তি শেষ হবে। এদিকে পরের সপ্তাহে যোগ দেবেন ইস্টবেঙ্গল এ নতুন কোচ। সূত্রের খবর মোহনবাগান এর প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফার সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে । লালহলুদ কর্তাদের শেষ মুহূর্তে বড়ো কিছু না হলে মরক্কোর কোচকে ডিকাদের কোচ এর পদে দেখা যাবে।Related Articles
মদ, জুয়া, গাঁজার রমরমা কারবার, গ্রামবাসীদের অবরোধ সাঁকরাইলে।
হাওড়া, ৬ নভেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার দাওনঘাটা মোড় থেকে ধুলোগড় পর্যন্ত অবৈধ গাঁজা, মদ ও জুয়ার রমরমা কারবারের প্রতিবাদে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবিষয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না মেলায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। এদিন সকাল থেকে প্রায় দু’ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ […]
রাষ্ট্রপতিও নিজের জন্মের শংসাপত্র দেখাতে পারবেন না – আব্দুল মান্নান।
হুগলি,২২ ডিসেম্বর:- হুগলি জেলা কংগ্রেসের ডাকে NRC ও CAA এর বিরোধিতায় মিছিল শ্রীরামপুর মাহেশ থেকে জি টি রোড বরাবর বটতলা পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান সহ কংগ্রেস কর্মীরা। প্রদীপ ভট্টাচার্য বলেন, সারা ভারতবর্ষ ব্যাপী একটা গন জাগরন তৈরী হয়েছে। সরকারের প্রতি এত তীব্র প্রতিবাদ এবং ঘনিভূত প্রতিবাদ দীর্ঘদিন দেখা যায়নি। এটা […]
করোনা আক্রান্ত রোগী রাস্তায় বসে বলছে আমি কোভিড আক্রান্ত ! কি করব ?
পূর্ব মেদিনীপুর, ১৪ জুলাই:- করোনা আক্রান্ত রোগী রাস্তায় বসে বলছে আমি কোভিড আক্রান্ত ! কি করব ? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এই ঘটনা রিতিমত শোরগোল ফেলে দেয় এলাকায়। আর তার জন্যই প্রশাসন সিল করল নন্দকুমার বাজার এলাকা। মঙ্গলবার সকালে নন্দকুমারের ভবতারিনী মন্দিরের পাশে একজন লোককে মনমরা অবস্থায় বসে থাকতে দেখে উৎসুক জনতা জানতে চায় তিনি কে […]




