উঃ২৪পরগনা,৪ জানুয়ারি:- নৈহাটি বাজি কারখানা কান্ডে মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ৫। আশঙ্কাজনক অবস্থায় থাকা অভয় মান্ডি যার বাড়িও দেবক এলাকায় তাকে কল্যানী মেডিকেল কলেজে হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে এদিন ভোরে মারা যায়। পাশাপাশি কারখানার মালিক নুর হুসেনকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। তাঁকে শুক্রবার গভীর রাতে আমডাঙা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।
এদিন ঘটনাস্থল পরিদর্শনে? আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি মনোজ কুমার ভার্মা। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলে বিকল্প কাজের কথা বলেন। পাশাপাশি তিনি স্বীকার করে নেন কারখানাগুলি অবৈধ ভাবে চলছে। ঘটনায় পরিপেক্ষিতে ফরেন্সিক দলের আসার কথাও জানান। ঘটনার প্রতিবাদে দেবক মোড়ে রাস্তা অবরোধ করে এলাকার মহিলারা। তাদের দাবি বাজি কারখান বন্ধ করতে হবে।Related Articles
নতুন কিয়স্ক বসল হাওড়ায়।
হাওড়া,১০ মে:- কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা তা জানতে এবার নমুনা সংগ্রহের জন্য আরও দুটি কিয়স্ক বসানো হল হাওড়া পুর এলাকায়। রাউন্ড ট্যাঙ্ক লেনের ইউপি এইচসি-৬ ও জেলিয়াপাড়ায় বসানো হয়েছে এই কিয়কসগুলি। এই নিয়ে মোট ছটি কিয়কস বসানো হল হাওড়ায়। অপরদিকে এর পাশাপাশি হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেন এলাকা থেকে রবিবার পঞ্চাশটি নমুনা […]
চলে গেলেন বলবীর সিং সিনিয়র, শোকস্তব্ধ ক্রীড়া জগত।
স্পোর্টস ডেস্ক,২৫ মে:- প্রয়াত প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং সিনিয়র। সোমবার সকালে চণ্ডীগড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৮ তারিখ বলবীরকে ভর্তি করা হয় মোহালির ফোর্টিস হাসপাতালে। প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বলবীরে মস্তিষ্কে […]
জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি।
হাওড়া , ৩১ মে:- জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি। মুষলধারে বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী ভ্যান। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদেরকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পাঁতিহালের ওই রাস্তায় ভীড় জমে যায়। স্থানীয়েরা উদ্ধারের কাজে এগিয়ে […]



