অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । ফোনে যোগাযোগও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ছে ।
রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,;মিশন থ্রি পয়েন্ট। দলের অনুশীলন ও প্রস্তুতিতে খুশি সবুজ-মেরুন হেডস্যার । বলছেন, রিয়াল কাশ্মীর শক্তিশালী দল । তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তা সামলাতে প্রস্তুত ।Related Articles
বাজলো বিদায় ঘন্টা , একসপ্তাহেই নিলামে উঠবে সাধের ডানলপ , খুশি শ্রমিকরা !
সুদীপ দাস, ৫ মার্চ:- শেষবেলায় সাহাগঞ্জের ডানলপ কারখানা। সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই নিলামে উঠতে চলেছে ভারতবর্ষের সর্বপ্রথম এই টায়ার কারখানা। শেষবারের মতো চাকা বন্ধ হয়েছিলো ২০১১সালে। ২০১২ সালেই কারখানা লিকুইডেশনে যাওয়ার কথা থাকলেও প্রক্রিয়াগত ত্রুটির কারনে অনেকটা সময় নষ্ট হয়। কোলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে লিকুইডেটর বসে কারখানায়। অর্থাৎ নিলাম প্রক্রিয়া শুরু। আগামি […]
নদিয়ায় আবারো জনরোষে আক্রান্ত, আম্বুল্যান্সের চালক।
নদীয়া,৫ মে:- যে স্বাস্থ্যকর্মীরা ,নিজেদের প্রাণ বিসর্জনের মতো ঘটনা কে উপেক্ষা করেও নিয়মিত জনসাধারণের সেবায় নিয়োজিত রয়েছেন, পুরস্কারের বদলে তিন চার জন মিলে বেদম প্রহার মিললো নদীয়া জেলার শান্তিপুর ব্লকের আরবান্দি অঞ্চলের বড় জিয়াকুড় গ্রামের অসীত সরকারের। বৃদ্ধ পিতা অসীম সরকার পেশায় টোটোচালক। অসিত বাবু স্বাস্থ্য ভবনের 102 আম্বুল্যেন্স চালক প্রায় দু’বছর ধরে। অজ্ঞতাবশত […]
আজ শুরু ফরাসি ওপেন, প্রথম দিনেই ক্লে-কোর্টে রাফা
স্পোর্টস ডেস্ক, ২৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারির কারণে পিছিয়ে যাওয়া ২০২০ ফরাসি ওপেন শুরু হচ্ছে আজ, রবিবার। প্রথম দিনেই নাদাল খেলবেন বেলারুশের ইগর জেরাসিমভের বিরুদ্ধে। তবে নাদালের এ বারের ফরাসি ওপেনে সাফল্যের ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। তার কারণ এ বার ফরসি ওপেনের সব ম্যাচ হবে নতুন এক ধরনের বলে। যা অনেক ভারী এবং গতিও মন্থর। দ্বিতীয় […]




