হুগলি,১ জানুয়ারি:- বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বুধবার কানাইপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রুগীদের হাতে ফল মিষ্টি তুলে দিলেন বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভাশিস মুখার্জী,পঞ্চায়েতের সদস্য ভবেশ ঘোষ,দুলাল সমাদ্দার সহ তৃণমূল দলের বহু নেতা কর্মীরা। এদিন রুগীর পরিবার ও ডাক্তার নার্সদের নতুন বছরের শুভেচ্ছাও জানান বিধায়ক।
নতুন বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল দলের নেতা কর্মীরা। কিন্তু বুধবার দলের প্রতিষ্ঠা দিবস অন্য ভাবে পালন করলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী।এদিন তিনি তার ৮ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ করে পালন করেন দলের প্রতিষ্ঠা দিবস।Related Articles
বিপুল পরিমাণে নগদ অর্থ সহ আটক দুই হাওড়ায়।
হাওড়া, ১৮ আগস্ট:- বিপুল পরিমাণে নগদ অর্থ সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে […]
উত্তরপাড়ায় জন শুনানিতে জাতীয় মহিলা কমিশন।
হুগলি, ৬ জুন:- নারীদের উপর হওয়ায় অত্যাচার তার লিপিবদ্ধ অভিযোগ এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার উপরই জন শুনানী। ভিক্টিম পরিবারের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, কাউন্সিলররা। রয়েছেন আইনজীবী, হুগলি ও হাওড়া গ্রামীন পুলিশ, চন্দননগর ও হাওড়া সিটি পুলিশ আধিকারীকরা, দুই জেলা প্রশাসনের আধিকারীক অতিরিক্ত জেলা শাসক উপস্থিত রয়েছেন। উত্তরপাড়া […]
চলতি মাসেই ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যে চলতি মাসেই ফের একদফা দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে।কলকাতার জানবাজারে আজ কালীপুজোর ওউদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান ১৬ ই নভেম্বর থেকে ফের জেলায় জেলায় ওই শিবির চলবে।উল্লেখ্য এর আগে ১৬ ই আগষ্ট থেকে ১৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে দুয়ারে সরকারের প্রায় ৯২ হাজার শিবিরেরে আয়োজন করা হয় ।সব থেকে বেশি আবেদন […]






