হুগলি,২৯ ডিসেম্বর:- শীতের রোদ গায়ে মেখে তখন একের পর এক আক্রমন হানছে লাল-হলুদ শিবির। অগুন্তি দর্শনার্থীরা তখন ইলিশ আর চিংড়ির হয়ে গলাফাটাতে ব্যাস্ত। কমলপ্রিত, লালরিনডিকা, মার্কোসদের একের পর এক আক্রমনে ধরাশায়ী অবস্থা মার্টিনেজ, গুরজিন্দর, আশুতোষ মেহতাদের। কি ভাবছেন, রবিবাসরীয় বিকেলে আই লিগ ডার্বি ? তবে ভাবলে হয়তো এতটুকু ভূল করবেন না। আজ কনকনে ঠান্ডায় রিষরার দুই টিমের ডার্বিতে এভাবে সরগরম হয়ে উঠলো লেনিন মাঠ।
এই মাঠেই স্থানীয় লেনিন মাঠ যুবগোষ্ঠীর আয়োজনে ১৬টি দলের মধ্যে দুই দুদিন ব্যাপি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যার ফাইনালে আজ অংশগ্রহন করে মোড়পুকুর কোরাস ক্লাব ও সূর্যশ্রী। ৯-২ গোলে সূর্যশ্রীকে পর্যদুস্ত করে কোরাস। প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত বলেন এখান থেকেই উঠতি ফুটবলারদের কলকাতায় সুযোগ করে দেওয়াই হলো তাদের উদ্দেশ্য। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমীর চৌধুরীর , রিষরা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র,কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,কৌশিক মুখার্জী, তাপস সরখেল সহ ক্রিড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।Related Articles
২০২১ সালে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে – ত্বহা সিদ্দিকী।
হুগলি , ৩ জানুয়ারি:- ২০২১ সালে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে। আজ ফুরফুরা শরীফে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন ফুরফুরা শরীফের ধর্মগুরু ত্বহা সিদ্দিকী। তিনি বলেন বাংলার মাটি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের ফুরফুরা শরীফের ধর্মগুরুদের ভূমি এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সম্প্রীতি সঙ্গে বাস করছেন তার শেকড় বহু দূরে পৌঁছে গেছে তাকে সহজে উপড়ে […]
মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
হুগলি , ৮ মার্চ:- সোমবার নারী দিবসের সকালে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার তার প্রচার পর্ব শুরু করলেন। এদিন সকালে স্থানীয় মা কালীর মন্দির এবং শিব মন্দিরে পুজো দিয়ে কর্মীদের নিয়ে রাস্তায় হাঁটলেন। এদিনের তার এই প্রচার অভিযানে প্রচুর মহিলা অংশ নেন। প্রার্থী অসিত মজুমদার জানান ভোট একটা উৎসব। আমরা প্রতিদিনই সারাবছর মানুষের […]
ডক্টরস ডে তে মহতী উদ্যোগ নিলো চুঁচুড়ার অজন্তা সেবা সদন।
সুদীপ দাস, ১ জুলাই:- ডক্টরস ডের দিন এক মহতী উদ্যোগ নিল চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদন। প্রসঙ্গত করোণা মহামারীর শুরু থেকেই এই হাসপাতাল এগিয়ে এসেছিল করোনা আক্রান্তদের চিকিৎসায়। তবে এবার মহতি উদ্যোগ নিলো সেই বেসরকারি হাসপাতাল। অজন্তা সেবা সদন এর উদ্যোগে চলতি মাসে সাতটি সাধারণ সজ্জা এবং তিনটি আইসিসি ইউ সজ্জা বিনামূল্যে সংরক্ষিত […]



